Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উত্তরবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ, দক্ষিণে কলকাতার গায়ে গায়ে উত্তর ২৪ পরগনা

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ৫৬৩ জন। আর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫৬০ জন। পাশাপাশি দু‌ই জেলায় যেন পাল্লা‌ দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, একদিনে রাজ্যে আক্রান্ত

উত্তরবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ, দক্ষিণে কলকাতার গায়ে গায়ে উত্তর ২৪ পরগনা

শেষ আপডেট: 15 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ৫৬৩ জন। আর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫৬০ জন। পাশাপাশি দু‌ই জেলায় যেন পাল্লা‌ দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, একদিনে রাজ্যে আক্রান্ত মোট ৩,০৬৬ জন। এর মধ্যে কলকাতা আর উত্তর ২৪ পরগনাতেই নতুন আক্রান্ত ১,১৬৩ জন। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে কলকাতায় ১৩ জন। উত্তর ২৪ পরগনায় ১০ জন। দক্ষিণবঙ্গে কলকাতা আর উত্তর ২৪ পরগনা যেমন একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে তেমন উত্তরে পাল্লা চলছে দুই দিনাজপুরের মধ্যে। এদিন উত্তর দিনাজপুরে নতুন আক্রান্ত ১২৮ জন। দক্ষিণ দিনাজপুরে ১৮৫ জন। কম যাচ্ছে না মালদাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। এছাড়াও আলিপুরদুয়ারে ২০, কোচবিহারে ৭৭, দার্জিলিংয়ে ৭৩, কালিম্পংয়ে ১৩, জলপাইগুড়িতে ৩৫ জন নতুন আক্রান্ত। দক্ষিণে এদিন হাওড়ায় আক্রান্ত ১৭৯ জন। এর থেকে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা। আক্রান্ত ২১১ জন। হুগলিতে ১৭৯ জন। তবে পশ্চিমের তুলনায় অনেকটাই বেশি নতুন আক্রান্ত পূর্ব মেদিনীপুরে। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬২ ও ২২২। দুই বর্ধমানের ক্ষেত্রে আবার এগিয়ে পশ্চিম। পূর্বে নতুন আক্রান্ত ৬৪ আর পশ্চিমে ১৪৭ জন। স্বাস্থ্য ভবনের রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১,১৬,৪৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮৬,৭৭১ জন। এখনও অ্যাক্টিভ রোগী ২৭,২৯৯ জন। সুস্থতার হার ৭৪.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২,২৮৬টি।

```