Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শিয়ালদহ দক্ষিণ শাখায় স্টেশনে অ্যাসিড হামলা, গুরুতর জখম তিন জন

দ্য ওয়াল ব্যুরো: দিনে দুপুরে অ্যাসিড হামলার ঘটনা ঘটল শিয়ালদহ দক্ষিণ শাখায়। গুরুতর আহত হয়েছেন তিন জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের বিদ্যাধরপুর ষ্টেশনে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ বিদ

শিয়ালদহ দক্ষিণ শাখায় স্টেশনে অ্যাসিড হামলা, গুরুতর জখম তিন জন

শেষ আপডেট: 30 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দিনে দুপুরে অ্যাসিড হামলার ঘটনা ঘটল শিয়ালদহ দক্ষিণ শাখায়। গুরুতর আহত হয়েছেন তিন জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের বিদ্যাধরপুর ষ্টেশনে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ বিদ্যাধরপুরের ২ নম্বর প্লাটফর্মে ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল এসে দাঁড়ায়। ট্রেন পুরোপুরি থামার আগেই মাস্ক পরে এক যুবক ট্রেন থেকে লাফ দিয়ে নামে। তার পর ভিড় ঠেলে এগিয়ে গিয়ে প্ল্যাটফর্মে বসে থাকা হকার বিশ্বনাথ মন্ডলের উপর অ্যাসিড ছুড়ে মারে। আচমকা এমন ঘটনায় আশপাশের সবাই থতমত খেয়ে যায়। অনেকে ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। সেই ফাঁকে ওই যুবক চলন্ত ট্রেনে লাফিয়ে উঠে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় ঐ প্লাটফর্মে খেলা করছিল বেশ কিছু অল্পবয়সী ছেলে। তাদের মধ্যে শুভঙ্কর হালদার ও অপুর্ব নস্করের গায়েও অ্যাসিড লাগে। হকার বিশ্বনাথ মন্ডলের পাশাপাশি ওই দুটি ছেলেও আহত হয়েছে। তা ছাড়া অ্যাসিডের তীব্রতা এতো ছিল যে প্ল্যাটফর্মের উপর একটি গাছের একাংশ ঝলসে গিয়েছে। এ ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। ব্যক্তিগত রেষারেষি থেকে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সন্ধ্যে পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

```