Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পণের জন্য অশান্তি, মহিলার গায়ে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ স্বামী ও সতিনের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পণ নিয়ে একাধিকবার অশান্তি হয়েছে স্বামীর সঙ্গে। এবার যা ঘটল তা শুনে শিউরে উঠতে হয়। পণের দাবিতে গায়ে অ্যাসিড (Acid Attack Case) ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও সতিনের বিরুদ্ধে। এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনও

পণের জন্য অশান্তি, মহিলার গায়ে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ স্বামী ও সতিনের বিরুদ্ধে

শেষ আপডেট: 4 September 2023 09:23

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পণ নিয়ে একাধিকবার অশান্তি হয়েছে স্বামীর সঙ্গে। এবার যা ঘটল তা শুনে শিউরে উঠতে হয়। পণের দাবিতে গায়ে অ্যাসিড (Acid Attack Case) ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও সতিনের বিরুদ্ধে। এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনও যুক্ত রয়েছে বলে নির্যাতিতার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুলতলি (Kultali) থানার দুর্গাপুর এলাকায়।

নির্যাতিতার অভিযোগ, ছ'বছর আগে দুর্গাপুর গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে পণের জন্য চাপ দিতে থাকে স্বামী। একাধিকবার মারধরও করেছে। কিন্তু দিনে দিনে অত্যাচার বাড়ছিল। পরে আরও একজন মহিলাকে স্বামী বিয়ে করে । সংসারে অশান্তি চরমে ওঠে। পণের জন্য আরও চাপ আসতে থাকে স্বামী ও শ্বশুরবাড়ি থেকে। অভিযোগ, গত ২৬ অগস্ট ফের পণের দাবিতে ঘরে বন্ধ করে ওই মহিলাকে মারধর করে স্বামী। সেই সময় স্বামী, সতিন ও শ্বশরবাড়ির লোকজন মিলে তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে মারে। এরপর ঘরে আটকে রেখে দেয়। প্রায় ১০ দিন ধরে ওই ভাবে অ্যাসিডে পোড়ার যন্ত্রণা সহ্য করে তাঁকে ঘরবন্দি অবস্থায় থাকতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ।

পরে সুযোগ বুঝে বাপেরবাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারেন আক্রান্ত ওই মহিলা। বাপেরবাড়ির লোকেরা তাঁকে উদ্ধার করলে স্বামী, সতিন ও শ্বশুবাড়ির লোকজনের বিরুদ্ধে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

মহিলার দিদির অভিযোগ, 'বিয়ের পর থেকে পণের জন্য বোনকে নির্যাতন করে যেত ভগ্নিপতি। বহু বার বোনকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে নিজেদের বাড়িতে এনে রেখেছি। তারপর দুই পরিবার বসে সমস্যা মিটমাট করার চেষ্টাও করেছি। কিন্তু বোনের উপর অত্যাচার কমেনি। এবার অ্যাসিড ছুড়ে বোনকে প্রাণের মারা চেষ্টা করেছে। ভগ্নিপতি ও বোনের সতিনের কঠোর শাস্তি চাই।'

যদিও অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে গেছে অভিযুক্ত স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ থাকলেও গর্ভপাত করানো যায়নি, কন্যাসন্তানের জন্ম দিল ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকা


```