Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সিভিক ভলান্টিয়ারদের মাইনে চুরিতে জড়িয়ে ছিলেন স্বামী! অভিযুক্ত কনস্টেবলের স্ত্রী গ্রেফতার

সিভিক ভলান্টিয়ারদের মাইনে চুরিতে জড়িয়ে ছিলেন স্বামী! অভিযুক্ত কনস্টেবলের স্ত্রী গ্রেফতার

শেষ আপডেট: 1 October 2023 14:58

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির ঘটনায় নয়া মোড়। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত বিপুল টাকার লেনদেন করার অভিযোগে অভিযুক্ত কনস্টেবলের স্ত্রীকেও গ্রেফতার করল পুলিশ।

শনিবার পুণ্ডিবাড়ি এলাকা থেকে কনস্টেবল আশরাফুল আলমের স্ত্রী বিন্তি বেগমকে গ্রেফতার করা হয়। বিন্তির বিরুদ্ধে অভিযোগ, সরকারি টাকা তছরুপের বিষয়ে তিনি স্বামীকে সাহায্য করছেন। তাঁর অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। 

কয়েকদিন আগেই কোচবিহার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল আশরাফুল আলমের বিরুদ্ধে সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগ ওঠে। পুলিশের বিভাগীয় তদন্ত উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

অভিযোগ, অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের নামে ভুয়ো তালিকা তৈরি করে দীর্ঘদিন ধরে সরকারি টাকা তছরুপ করে যাচ্ছিলেন ওই কনস্টেবল। সিভিক ভলান্টিয়ারদের বেতন সংক্রান্ত বিষয় দেখার দায়িত্বে ছিলেন আশরাফুল। গত ৮ সেপ্টেম্বর বিষয়টি নজরে আসে। প্রায় ৪-৫ বছর ধরে এইভাবেই সিভিক ভলান্টিয়ারদের বেতন নিয়ে কারচুপি করে যাচ্ছিলেন ওই কনস্টেবল।  

এই ঘটনা সামনে আসার পরেই তাকে সাসপেন্ড করা হয়। কোচবিহার ডিএসপি ক্রাইমের নেতৃত্বে তদন্ত শুরু করা হয়েছিল।  কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ওই কনস্টেবলের স্ত্রী বিন্তি বেগমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত বিপুল টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে দাবি করেছেন সুপার।


```