Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরসভাতেও দুর্নীতির গন্ধ! টেন্ডার-মিড ডে মিলে ঘুঘুর বাসা ভাঙতে মরিয়া মমতা

রফিকুল জামাদার অনেকে বলেন, দুর্নীতি সংক্রামক। একবার শুরু হলে তা ছড়াতে থাকে। বাংলাতেও যেন সেই ছবি দেখা যাচ্ছে। যা রুখতে এখন তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েতে আর্থিক অনিয়ম রুখতে ইতিমধ্যেই কড়া ডোজের অ্যান্ট

পুরসভাতেও দুর্নীতির গন্ধ! টেন্ডার-মিড ডে মিলে ঘুঘুর বাসা ভাঙতে মরিয়া মমতা

শেষ আপডেট: 30 August 2022 16:34

রফিকুল জামাদার

অনেকে বলেন, দুর্নীতি সংক্রামক। একবার শুরু হলে তা ছড়াতে থাকে। বাংলাতেও যেন সেই ছবি দেখা যাচ্ছে। যা রুখতে এখন তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েতে আর্থিক অনিয়ম রুখতে ইতিমধ্যেই কড়া ডোজের অ্যান্টিবায়োটিক লিখেছে রাজ্য সরকার। কিন্তু এবার পুরসভার (municipality) অনিয়ম নিয়ে কম্পট্রোলার অফ অডিটর জেনারেল তথা ক্যাগের (CAG) উদ্বেগ বাড়িয়েছে নবান্নে।

রাজ্যের ৭টি কর্পোরেশন এবং ১২৮টি পুরসভায় বিভিন্ন প্রকল্পে শ’পাঁচেক অনিয়ম নিয়ে নবান্নকে রিপোর্ট দিয়েছে ক্যাগ। সেই রিপোর্টের ভিত্তিতে এবার সংশ্লিষ্ট পুরসভাগুলির কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য চাইল রাজ্য সরকার। তাদের বলা হয়েছে, পুরসভা বা কর্পোরেশনে কী অনিয়ম হয়েছে, কেন হয়েছে, আদৌ হয়েছে কিনা—এ ব্যাপারে সংক্ষিপ্ত তালিকা তথা শর্ট লিস্ট জমা দিতে হবে।

কী ধরনের অনিয়ম হয়েছে বলে উল্লেখ রয়েছে ক্যাগ রিপোর্টে?

  • পাঁচ লক্ষ টাকার কাজেও টেন্ডার ডাকা হয়নি।
  • অনিয়ম হয়েছে মিড ডে মিলে।
  • পুরসভার বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের কাজ বহু জায়গায় নিয়ম বহির্ভূতভাবে হয়েছে।
  • যে যে কাজে টেন্ডার হয়েছে সেখানেও প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে।
  • ঠিকাকর্মী নিয়োগও যথাযথ ভাবে হয়নি।

এখন প্রশ্ন হচ্ছে, ক্যাগ রিপোর্টের পর নবান্নের উদ্বেগের কারণ কী?

পঞ্চায়েত তথা গ্রামীণ এলাকায় বিভিন্ন খাতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়ে রয়েছে এই অনিয়মের কারণেই। নবান্ন সূত্রেই জানা গিয়েছে, টাকা দেওয়া তথা ফান্ড রিলিজের ব্যাপারে দিল্লি পষ্টাপষ্টি বলে দিয়েছে, আগের টাকার হিসেব দাও, তারপর টাকা নাও! এখন যদি শহরাঞ্চলেও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায় তাহলে তা উদ্বেগের বৈকি! কারণ রাজ্য সরকারের আর্থিক অবস্থা যে খুব একটা স্বাস্থ্যকর জায়গায় নেই তা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বিভিন্ন কর্মসূচিতে বলছেন।

মিড ডে মিলে যে অনিয়ম হচ্ছে, এই অভিযোগ নতুন নয়। বছর দেড়েক আগে চুঁচুড়ার একটি স্কুলে মিড ডে মিলের অনিয়ম বেআব্রু করে দিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তা ছাড়া অনেকেই বলেন, মিড ডে মিলের খাতায় যে ভাবে হিসেব রাখা উচিত, তা বহু জায়গায় নেই। ‘স্টক মেইনটেইন’-এর ব্যাপারে এই অনিয়মের কথা ক্যাগ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

প্রাথমিকে কারা চাকরি পেয়েছেন ২০১১ থেকে, তথ্য চাইল ইডি

পুরসভাগুলির উদ্দেশে নবান্ন বলেছে, যুদ্ধকালীন তৎপরতায় এই বিষয়ে পদক্ষেপ করে যাবতীয় ভুল শুধরে নিতে হবে। ইতিমধ্যেই পঞ্চায়েতে দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তারমধ্যে অন্যতম, এক লাখ টাকার কাজেও ই টেন্ডার ডাকতে হবে, তিন বছরের বেশি কোনও কর্মীকে এক জায়গায় রাখা যাবে না। সবচেয়ে বড় কথা হল, অনিয়মের অভিযোগ চোখে পড়লে সরাসরি এফআইআর করার নির্দেশ দিয়ে রেখেছে রাজ্য সরকার। টাকা পুনরুদ্ধারের কথাও বলেছে নবান্ন। পুরসভাগুলির ক্ষেত্রে এখনই এত কড়া পদক্ষেপ না করলেও নবান্ন বুঝিয়ে দিল, সরকারি কাজে অনিয়ম হলে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে রাজ্য সরকার। এর জন্য আগামী দিনে কী করতে হবে সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শগুচ্ছ পৌঁছে গিয়েছে পুরসভাগুলিতে।


```