Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেল লাইনের ওপরে সেলফি তোলার সময় দুর্ঘটনা, নিহত ২

দ্য ওয়াল ব্যুরো : কাঁসাই নদীর (Kansai River) পাড়ে পিকনিকে (Picnic) করতে এসে রেল লাইনের ওপরে সেলফি (Selfie) তুলছিলেন তিন ব্যক্তি। এমন সময় এসে পড়ে ট্রেন। ট্রেনে কাটা পড়ে মারা যান দু'জন। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপু

রেল লাইনের ওপরে সেলফি তোলার সময় দুর্ঘটনা, নিহত ২

শেষ আপডেট: 12 February 2022 17:43

দ্য ওয়াল ব্যুরো : কাঁসাই নদীর (Kansai River) পাড়ে পিকনিকে (Picnic) করতে এসে রেল লাইনের ওপরে সেলফি (Selfie) তুলছিলেন তিন ব্যক্তি। এমন সময় এসে পড়ে ট্রেন। ট্রেনে কাটা পড়ে মারা যান দু'জন। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম মুস্তাক আলি খান (৩৭), আবির গায়েন (৩৫)। আহত ব্যক্তির নাম জুনমত গায়েন (৩৫)। মুস্তাক ছিলেন মেদিনীপুর সদর ব্লকের রাজার বাগান এলাকার বাসিন্দা । জুনমতও সেখানেই থাকেন। আবির ছিলেন হাতিলকার বাসিন্দা। মেদিনীপুর হাওড়া লোকাল যখন মেদিনীপুর স্টেশন থেকে হাওড়ার দিকে যাচ্ছিল তখন দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পিকনিক করার পর বিকেলের দিকে তিনজন পুরানো রেল লাইনের ওপরে চলে যান। ট্রেনের শব্দ শুনে ছুটে তাঁরা পালানোর চেষ্টা করেছিলেন। ট্রেনও ব্রেক কষেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। একজন ব্রিজ থেকে নিচে পড়ে মারা যান। অপরজন রেল লাইনের ধারে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর স্টেশন থেকে রেল পুলিশ। তাঁরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ওসি আরপিএফ ভূপেন্দ্র কুমার যাদব বলেন, বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

```