
শেষ আপডেট: 25 November 2022 18:11
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর সৎকারের কাজে (funeral) যাচ্ছিলেন। কিন্তু সেই যাওয়াই যে তাঁদেরও শেষ যাওয়া হবে তা কে জানত! প্রতিবেশীর শেষকৃত্যে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় (accident) মৃত্যু হল দুই যুবকের। আহত আরও ১ জন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং (Sabang) থানার অন্তর্গত সাউৎপাড়া এলাকায়। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় প্রতিবেশী এক ব্যক্তির সৎকারের কাজে যোগ দেওয়ার উদ্দেশে বাইক নিয়ে বেরিয়েছিলেন তিন যুবক। সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি বাস। বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার জেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। অন্য একজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু তাঁর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। আপাতত তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়।
হোমওয়ার্ক শিকেয়, টিভি দেখবেই! ৮ বছরের ছেলেকে রাত জেগে টিভি দেখতে বাধ্য করল বাবা-মা