Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পুকুরে ডুবেছে গাড়ি, পেছনে ঝুলছে অ্যাম্বুল্যান্স! নবাবহাটে ভয়াবহ দুর্ঘটনা, রক্ষাকর্তা স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গাড়িকে জায়গা দিতে পুকুরে পড়ে গেল একটি যাত্রী বোঝাই চারচাকা গাড়ি! পেছনে থাকা আরেকটি অ্যাম্বুল্যান্সও ঝুলে রইল পুকুর পাড়ে। শুক্রবার বর্ধমানের নবাবহাটের এই ঘটনায় স্থানীয়দের তৎপরতায় এ যাত্রা রক্ষা পেলেন যাত্রীরা।

পুকুরে ডুবেছে গাড়ি, পেছনে ঝুলছে অ্যাম্বুল্যান্স! নবাবহাটে ভয়াবহ দুর্ঘটনা, রক্ষাকর্তা স্থানীয়রা

শেষ আপডেট: 4 February 2022 08:01

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গাড়িকে জায়গা দিতে পুকুরে পড়ে গেল একটি যাত্রী বোঝাই চারচাকা গাড়ি! পেছনে থাকা আরেকটি অ্যাম্বুল্যান্সও ঝুলে রইল পুকুর পাড়ে। শুক্রবার বর্ধমানের নবাবহাটের এই ঘটনায় স্থানীয়দের তৎপরতায় এ যাত্রা রক্ষা পেলেন যাত্রীরা। রোগীও বাঁচলেন। স্থানীয় সূত্রের খবর, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল বর্ধমানের দিকে। পেছনে ছিল চারচাকা গাড়িটি। কিন্তু বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের নবাবহাটের ১০৮ মন্দিরের কাছে বোলপুরমুখী একটি গাড়ি বেপরোয়া ভাবে যাওয়ার সময় ডানদিকে চেপে দেয়। ফলে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে অ্যাম্বুলেন্সটি নিজের বাঁদিকে সরতে গিয়ে পুকুরের ধারে চলে যায়। একই অবস্থা হয় পেছনে থাকা যাত্রী বোঝাই চারচাকা গাড়িটিরও।অ্যাম্বুলেন্সটি পুকুরের ধারে কোনওমতে আটকে গেলেও গাড়িটি একেবারে পুকুরের জলে নেমে যায়। সেই অবস্থায় তলিয়ে যেতে বসা চারচাকা গাড়ির আরোহীদের তৎপরতার সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের চেষ্টাতেই এদিন বড় বিপদের হাত থেকে বেঁচে যান সকলে। অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং লোকজনকেও স্থানীয়রা উদ্ধার করেন।  

```