Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লরি ও গ্যাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি ১৪ চাকার লরি। উল্টোদিক থেকে আসছিল একটি গ্যাসের ট্যাংকার। কালিয়াচক থানার পুরাতন বাবুঘাটের কাছে ট্যাংকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়

লরি ও গ্যাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

শেষ আপডেট: 26 November 2019 05:50

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি ১৪ চাকার লরি। উল্টোদিক থেকে আসছিল একটি গ্যাসের ট্যাংকার। কালিয়াচক থানার পুরাতন বাবুঘাটের কাছে ট্যাংকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে লরিতে আগুন লেগে যায়। লরির খালাসিকে স্থানীয়রা উদ্ধার করেন। কিন্তু চালককে উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার পরে জাতীয় সড়কে ব্যাপক যানজট দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা ঘটেছে। তাঁদের আশঙ্কা, শীতের সময় যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না করা যায়, তাহলে এমন দুর্ঘটনা আরও ঘটবে। লরি ও গ্যাসের ট্যাংকারের সংঘর্ষের খবর পেয়ে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। লরির আগুন নিয়ন্ত্রণে আসার পরে চালককে বার করা যায়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতের নাম আশরাফুল শেখ। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

```