Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Accident : দুর্ঘটনায় আহত কাউন্সিলার, পরিকল্পিত হামলার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো : বুধবার পথ দুর্ঘটনায় (Accident) গুরুতর আহত হলেন তারকেশ্বর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপা সরকার। তিনি বর্তমানে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দুপুরে তিনি তারকেশ্বর পুরসভায় মিটিং সেরে বুথ সভাপতি

Accident : দুর্ঘটনায় আহত কাউন্সিলার, পরিকল্পিত হামলার অভিযোগ

শেষ আপডেট: 23 March 2022 14:36

দ্য ওয়াল ব্যুরো : বুধবার পথ দুর্ঘটনায় (Accident) গুরুতর আহত হলেন তারকেশ্বর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপা সরকার। তিনি বর্তমানে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন দুপুরে তিনি তারকেশ্বর পুরসভায় মিটিং সেরে বুথ সভাপতি অশোক গাইনের বাইকে চেপে বারো নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় ১২ নম্বর রোডের জোতশম্ভু রেল গেট এলাকায় একটি মারুতি ভ্যান সেই বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় (Accident)। বাইক থেকে ছিটকে পড়েন বুথ সভাপতি ও কাউন্সিলার। গুরুতর চোট পান দু'জনেই (Accident)। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। রূপা সরকারের অভিযোগ, তাঁদের উপর পরিকল্পিতভাবে হামলার (Accident) চেষ্টা করা হয়েছে। পুলিশকে পুরো ঘটনা জানানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন : Bagdogra airport: চিন ফেরত যাত্রীর রহস্যমৃত্যু বাগডোগরা বিমানবন্দরে


```