Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈদ্যবাটীতে লরির ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, মৃত এক

দ্য ওয়াল ব্যুরোঃ সাতসকালে বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা (Accident)! মারা গেলেন বিকল্প শক্তি ভবনের সুপারভাইজার। কলকাতায় শীত উধাও! বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে কবে কমবে পারদ, জানাল হাওয়া অফিস মঙ্গলবার সকাল সোয়া আটটা নাগাদ

বৈদ্যবাটীতে লরির ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, মৃত এক

শেষ আপডেট: 23 November 2021 08:46

দ্য ওয়াল ব্যুরোঃ সাতসকালে বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা (Accident)! মারা গেলেন বিকল্প শক্তি ভবনের সুপারভাইজার। কলকাতায় শীত উধাও! বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে কবে কমবে পারদ, জানাল হাওয়া অফিস মঙ্গলবার সকাল সোয়া আটটা নাগাদ দুর্ঘটনা হয়। কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় একটা মারুতি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। তার জেরে মারুতি গাড়িটি আবার তার সামনে থাকা একটা রোলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় মারুতি। গাড়ির মধ্যে ছিলেন বছর আটচল্লিশের এক ব্যক্তি, ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতের নাম দিলীপ হাজরা। সিঙ্গুরের রতনপুরের বাসিন্দা তিনি। সল্টলেক বিকল্প শক্তিভবনে সুপারভাইজারের পদে কর্মরত ছিলেন। এদিন সকালে সিঙ্গুর থেকে কৃষ্ণনগর যাচ্ছিলেন তিনি। পথেই মৃত্যু হল। গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ। গাড়িটিতে পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড লাগানো ছিল। ঘাতক লরি পলাতক। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```