Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবিভিপির 'বিশ্ববিদ্যালয় বাঁচাও' কর্মসূচিতে ধুন্ধুমার! চ্যালা কাঠ নিয়ে বিক্ষোভকারীদের তাড়া

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ধুন্ধুমার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। চ্যালা কাঠ নিয়ে এবিভিপি (ABVP) কর্মীদের তাড়া করলেন টিএমসিপির (TMCP) কর্মীরা। জানা গিয়েছে, বুধবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছিল। আচমকাই বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেট খুলে এ

এবিভিপির 'বিশ্ববিদ্যালয় বাঁচাও' কর্মসূচিতে ধুন্ধুমার! চ্যালা কাঠ নিয়ে বিক্ষোভকারীদের তাড়া

শেষ আপডেট: 12 April 2023 12:50

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ধুন্ধুমার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। চ্যালা কাঠ নিয়ে এবিভিপি (ABVP) কর্মীদের তাড়া করলেন টিএমসিপির (TMCP) কর্মীরা।

জানা গিয়েছে, বুধবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছিল। আচমকাই বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেট খুলে এবিভিপি কর্মীরা সেখানে ঢুকে পড়েন। বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েই জাতীয় শিক্ষানীতি চালু, স্থায়ী উপাচার্য নিয়োগ, সহ একাধিক ইস্যুতে স্লোগান দিতে থাকেন। তাঁদের স্লোগান শুনে কলেজের ভিতর থেকে ছুটে আসেন তৃণমূল ছাত্র সংসদের কর্মীরা। তখনই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ক্রমেই পরিস্থিতি ঘোরালো হতে থাকে। উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপরেই বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এবিভিপি কর্মীদের তাড়াতে চ্যালা কাঠ নিয়ে তাড়া করেন টিএমসিপির কর্মীরা।

জানা গিয়েছে, একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে বুধবার 'বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাঁচাও' অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া থেকে মিছিল করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রবেশ করে।

এবিভিপির অভিযোগ, ইউজিসির নিয়ম মেনে এই বিশ্ববিদ্যালয়ের কলেজ কমিটি গঠন হয়নি। শুধুমাত্র কাটমানি তোলার জন্য সেই নিয়মকে উপেক্ষা করে কলেজ চালাচ্ছে রাজ্য। এমনকী ছাত্র সংসদের নির্বাচনও হয় না। রীতিমতো অরাজকতা চলছে বিশ্ববিদ্যালয়গুলিতে। তাই এরই প্রতিবাদে তাঁরা পথে নেমে ছিলেন। কিন্তু সেই মিছিলেও বাধা দেয় টিএমসিপির সদস্যরা। তাঁরা সংগঠনের মহিলাকর্মীদের মারধর করে।

যদিও টিএমপিসির সদস্যদের পাল্টা অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা বাঁধাতে চেয়েছিল এবিভিপির সদস্যরা। তারা তৃণমূল ছাত্র পরিষদের পতাকাও ছিঁড়ে দিয়েছে।

পুরপ্রধানের পদ থেকে ইস্তফা রাজু সাহানির, চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন


```