Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মালদহে এক লক্ষের বেশি জাল নোট উদ্ধার, এসটিএফের হাতে ধৃত ১

মালদহে এক লক্ষের বেশি জাল নোট উদ্ধার, এসটিএফের হাতে ধৃত ১

শেষ আপডেট: 7 October 2023 16:34

দ্য ওয়াল ব্যুরো: ফের উদ্ধার জাল নোট। আর এবারও সেই মালদহ। কয়েক মাসের মধ্যেই ফের মালদহ থেকে উদ্ধার করা হল লক্ষাধিক টাকার জাল নোট। জাল টাকা পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করছে এসটিএফ।

বিগত কয়েক বছর ধরে মালদহে প্রায়ই জাল টাকা উদ্ধার হওয়ার ঘটনা সামনে আসছে। একাধিকবার পাচারকারীরা এসটিএফের হাতে গ্রেফতারও হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের এই জেলা যেন রয়েছে একই জায়গায়। শুক্রবার ফের মালদহের রতুয়া থানা এলাকায় উদ্ধার হয়েছে এক লক্ষ পয়তাঁল্লিশ হাজার জাল টাকা। সবকটি নোটই নকল পাঁচশো টাকার বলে জানিয়েছে পুলিশ। 

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল শুক্রবার মালদহের সামসি রোডে ফলহারিণী কালী মন্দিরের কাছে অভিযান চালায়। এরপরই হাতেনাতে এক ব্যক্তিকে পাকড়াও করে এসটিএফ। অভিযুক্তের নাম ওবায়দুল হক। বছর একত্রিশের ওই যুবক মালদার কালিয়াচক থানা এলাকার সুবেদারতলার বাসিন্দা। তাঁর কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে রতুয়া থানায় ফৌজদারি আইনে মামলা রুজু হয়েছে। 

এসটিএফের কাছে গোপন সূত্রে খবর আসে, জাল নোট সহ এক পাচারকারী ওই এলাকায় ঘুরছে৷ খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় এসটিএফ। স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার সময়ে অভিযুক্তের কথায় অসঙ্গতি লক্ষ্য করেন৷ এরপর তল্লাশি করতেই উদ্ধার হয় জাল নোট৷ ধৃতদের কাছ থেকে ১,৪৫,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নকল টাকা কোথায় তৈরি হয়, কোথায়-কার হাতে এই জাল নোট পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল, তদন্তে নেমে এই সমস্ত তথ্য জানতে চাইছে পুলিশ৷ অভিযুক্তরা কত দিন ধরে এই জাল নোট সরবরাহ করে চলেছে এবং ধৃতদের বিরুদ্ধে আগে অন্য কোনও থানায় অপরাধমূলক কাজের অভিযোগ দায়ের রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মালদহ জেলায় দীর্ঘদিন ধরেই চলছে জাল নোটের কারবার। সেক্ষেত্রে বাংলাদেশ সীমান্ত দিয়ে জাল নোট কারবারিরা নকল টাকা নিয়ে ভারতে প্রবেশ করছে বলে অনুমান পুলিশের। 
    


```