
শেষ আপডেট: 6 September 2023 13:08
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলার তদন্তে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালিয়েছিল ইডি (Abhishek company file downloaded by ED)। তল্লাশির ফাঁকে অফিসের একটি কম্পিউটারে ইডি ১৬টি অচেনা ফাইল ডাউনলোড করে বলে অভিযোগ (forensic team report to high court)।
কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফে এদিন আদালতের কাছে সময় চেয়ে নিয়ে জানানো হয়, প্রাথমিক তথ্য রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফাইলের পুঙ্খানপুঙ্খ তথ্য আদালতে জমা দিতে আরও একটু সময় প্রয়োজন। এবিষয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে নেন তাঁরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করেছেন।
গত ২১ অগস্ট, লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) নামে একটি কোম্পানিতে টানা ১৬ ঘণ্টা ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসাররা। এরপরই সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায় দেখেন, তাঁদের কোম্পানির কম্পিউটারে ‘অচেনা’ ১৬টি ফাইল ডাউনলোড করে গেছে ইডি। এবিষয়ে লালবাজারে অভিযোগ দায়ের করেন তিনি।
লালবাজার এই ব্যাপারে ইডির বক্তব্য জানতে চিঠি পাঠায়। ইডির তরফে পুলিশকে জানানো হয়, তাদের এক আধিকারিক ওই কম্পিউটারে মেয়ের জন্য হস্টেলের খোঁজ নিচ্ছিলেন, সে সময়ই ওই এক্সেল ফাইলগুলো ডাউনলোড হয়েছে!
মামলা গড়ায় আদালতে। ইডির দাবির সত্যতা খতিয়ে দেখতে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ফাইলগুলি পরীক্ষা করে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা। এদিন তাঁরা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ সেপ্টেম্বর।
আরও পড়ুন: লিপ্স অ্যান্ড বাউন্ডসের ১৬টি ফাইল প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, ইডিকে নির্দেশ হাইকোর্টের