Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির লক্ষ্মীকে রাখতে পারে না! সুজাতা চলে এসেছে: সৌমিত্রকে কটাক্ষ অভিষেকের

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) সঙ্গে সুজাতা মণ্ডলের (Sujata Mondal) বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। বুধবার বাঁকুড়ার ওন্দায় সভা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মঞ্চ থেকেই নাম না করে

বাড়ির লক্ষ্মীকে রাখতে পারে না! সুজাতা চলে এসেছে: সৌমিত্রকে কটাক্ষ অভিষেকের

শেষ আপডেট: 12 April 2023 10:25

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) সঙ্গে সুজাতা মণ্ডলের (Sujata Mondal) বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। বুধবার বাঁকুড়ার ওন্দায় সভা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মঞ্চ থেকেই নাম না করে সেই প্রসঙ্গ টেনে সৌমিত্রকে কটাক্ষ করলেন অভিষেক।

এদিন অভিষেক বলার আগে সুজাতা ভাষণ দেন। তারপর কথার পিঠে কথা বলতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘এঁরা বাড়ির লক্ষ্মীকে রাখতে পারে না। তাই তো সুজাতা চলে এসেছে। ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করছে!’

পাল্টা বিজেপির মুখপাত্র, ‘তৃণমূলের যা রুচিবোধ সেই কথাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এতে নতুন কিছু নেই।’

উনিশের ভোটে বিষ্ণুপুরে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সৌমিত্র। মামলার কারণে নির্বাচনের প্রচারেও বিষ্ণুপুরে ঢুকতে পারেননিন তিনি। তাঁর হয়ে প্রচারের গোটাটা সামলেছিলেন সুজাতা। কিন্তু দেখা যায় একুশের ভোটের আগে একদিন সুজাতা স্বামীর দল ছেড়ে তৃণমূলে চলে এসেছেন। তারপর সৌমিত্রর কান্না, সুজাতার বিবৃতি বাংলার রাজনীতিতে মাইলফলক হয়ে রয়েছে। সুজাতাকে আরামবাগ বিধানসভায় প্রার্থীও করেছিল তৃণমূল। কিন্তু তিনি জিততে  পারেননি। অভিষেক এদিন খোঁচা দিয়ে বোঝাতে চান, যাঁরা ঘর সামলাতে পারেন না তাঁরা মানুষের দায়িত্ব কী করে সামলাবেন?

অভিষেক এও বলেন, এইরকম দল, বিরোধী দলনেতা, সাংসদ তিনি আগে দেখেননি। তাঁর কথায়, ‘এরা বাংলার মানুষের ভোটে জিতে দিল্লি গিয়ে বলছে বাংলার মানুষকে টাকা দিও না।’

মুর্শিদাবাদের তৃণমূলে জোর কোন্দল, জেলা কমিটি ঘোষণা শাওনির, চেয়ার ছেড়ে উঠে গেলেন তাহের


```