Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঝড়বৃষ্টিতে আটকে পড়া অসুস্থ বৃদ্ধকে বাড়ি পাঠালেন অভিষেক, মঙ্গলকোটের পথে দেখা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভাতারে রোড শো যখন চলছিল তখনই শুরু হয় ঝড়বৃষ্টি। কোনওরকমে ভাতারের কর্মসূচি শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছিলেন মঙ্গলকোটের দিকে (on the way to Mangolkote)। সেখানে জনসভা। কিন্তু প্রবল ঝড়ে ভাতারবাজা

ঝড়বৃষ্টিতে আটকে পড়া অসুস্থ বৃদ্ধকে বাড়ি পাঠালেন অভিষেক, মঙ্গলকোটের পথে দেখা

শেষ আপডেট: 16 May 2023 06:22

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভাতারে রোড শো যখন চলছিল তখনই শুরু হয় ঝড়বৃষ্টি। কোনওরকমে ভাতারের কর্মসূচি শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দিয়েছিলেন মঙ্গলকোটের দিকে (on the way to Mangolkote)। সেখানে জনসভা। কিন্তু প্রবল ঝড়ে ভাতারবাজার ও ভুমশোর গ্রামের মাঝামাঝি জায়গায় আটকে যায় অভিষেকের কনভয়। ঝড়ের দাপট চলছে। তাই মাঝরাস্তাতেই আটকে থাকতে হয় তাঁকে (Abhishek Banerjee helped a sick old man get home in the storm)।

এদিকে ভাতারবাজার পেরিয়ে রাস্তার পাশে অভিষেক যখন দাঁড়িয়ে, তখন দেখা যায় ওই দুর্যোগেই সত্তরোর্ধ্ব এক রোগীকে নিয়ে বাইকে অপেক্ষারত এক যুবক। ঝড়বৃষ্টির কারণে তাঁরাও আটকে গেছেন। জানা যায়, বৃদ্ধ দ্বিজপদ ব্যানার্জির ডায়ালিসিস চলছে। হাসপাতাল থেকে ছেলের বাইকে বাড়ি ফিরছিলেন। ঝড়বৃষ্টির কারণে আটকে পড়ে রীতিমতো কাঁপছিলেন ওই প্রবীণ। কিন্তু অসুস্থ বাবাকে নিয়ে কিছু করার ছিল না ওই যুবকের।

কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রোগীর অস্বস্তি ও কষ্ট দেখে সঙ্গে সঙ্গে তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিকদের অসুস্থ ওই বৃদ্ধকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ কনভয়ের একটি গাড়িতে করে ওই বৃদ্ধকে মঙ্গলকোটে তাঁর বাড়িতে পৌঁছে দেয়। বৃদ্ধ ও তাঁর ছেলে এই ঘটনায় আপ্লুত।

এদিন বিকেলে ভাতারে রোড শোর পর মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে জনসভা করার কথা ছিল অভিষেকের। তারপর আউশগ্রাম ১ নম্বর ব্লকে রোড শোর কর্মসূচি ছিল। কিন্তু প্রবল ঝড়বৃষ্টির জেরে মঙ্গলকোটের সভাস্থল লন্ডভন্ড হয়ে যায়। ফলে সভা বাতিল হয়। বাতিল হয় আউশগ্রামের রোড শোও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা নাগাদ মানকর রওনা দেন।

ভাতারে জমি বিতর্ক চরমে, খালি করা হল আইসিডিএস কেন্দ্র


```