Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের দুই সাংসদ বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ খেলছেন: অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কাঁথির সভা থেকে দুই সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) ও দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari) খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শিশিরবাবু দক্ষিণ কাঁথি লোকসভা থেকে তৃণমূলের প

তৃণমূলের দুই সাংসদ বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ খেলছেন: অভিষেক

শেষ আপডেট: 3 December 2022 12:42

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কাঁথির সভা থেকে দুই সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) ও দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari) খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শিশিরবাবু দক্ষিণ কাঁথি লোকসভা থেকে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন। দিব্যেন্দু জিতেছিলেন তমলুক থেকে। তার পর একুশের ভোটে নরেন্দ্র মোদীর জনসভায় মঞ্চে উপস্থিত ছিলেন শিশিরবাবু। সেই থেকে তৃণমূলের থেকে দূরত্ব তৈরি হয়েছে তাঁদের।

এদিন কাঁথির সভায় অভিষেক বলেন, শিশিরবাবুকে আমি শ্রদ্ধা করি। ওনার বয়সের কারণে আমি শ্রদ্ধা করি। তবে পরক্ষণেই শিশিরবাবুর নাম নিয়ে অভিষেক বলেন, “এখানকার দুই সাংসদ তৃণমূলের প্রতীকে জিতে বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ খেলছেন। তাঁদের যদি ন্যূনতম মর্যাদাবোধ থাকত তা হলে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিয়ে যেতে পারতেন”।

অভিষেকের কথায়, যদি দম থাকে তা হলে ওঁরা ইস্তফা দিন। কাঁথি ও তমলুকে উপ নির্বাচন হোক। দেখি কার দম আছে? ডায়মন্ড হারবারের সাংসদ এর বিজেপির উদ্দেশে বলেন, “উপ নির্বাচন হলে আমরাও দেখিয়ে দেব ফলাফল কী হয়! পাগলা খাবি কী ঝাঁঝে মরে যাবি!”

শিশিরবাবু ও দিব্যেন্দুর সাংসদ পদ খারিজের জন্য ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পিটিশন দিয়ে রেখেছে তৃণমূল। সে ব্যাপারে টানাপোড়েন চলছে। এরই মধ্যে আবার বিজেপির দুই সাংসদ তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার আগেই লোকসভায় বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই লোকসভা তথা আসানসোলের উপ নির্বাচনে এর পর শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে এনেছে তৃণমূল।

অভিষেক নতুন কর্মসূচি দিলেন দলকে, ‘বেইমান মুক্ত মেদিনীপুর’


```