Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বোরোলি মাছের ঝোল দিয়ে দলিত পরিবারে মধ্যাহ্নভোজ অভিষেকের, সঙ্গে আড়মাছের ঝাল

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ির ভোটপট্টির হাসপাতাল মাঠের জনসভা সেরে দুপুরে দোমোহনি চলে আসেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। দোমোহনি হাটের পাশে পুরান বাজারের রাউত বাড়িতে ছিল তাঁর মধ্যাহ্ন ভোজের (lunch) ব্যবস্থা। তৃণমূল কং

বোরোলি মাছের ঝোল দিয়ে দলিত পরিবারে মধ্যাহ্নভোজ অভিষেকের, সঙ্গে আড়মাছের ঝাল

শেষ আপডেট: 29 April 2023 11:33

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ির ভোটপট্টির হাসপাতাল মাঠের জনসভা সেরে দুপুরে দোমোহনি চলে আসেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। দোমোহনি হাটের পাশে পুরান বাজারের রাউত বাড়িতে ছিল তাঁর মধ্যাহ্ন ভোজের (lunch) ব্যবস্থা।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুপুরের খাবার খাবেন, তাই সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছিল রাউত পরিবারে। রীতিমতো আপ্লুত পরিবারের কর্ত্রী রুমা রাউত। গত কয়েকদিন ধরেই গরমে নাজেহাল জলপাইগুড়ির মানুষ। অভিষেকও এই গরমেই ঘুরছেন। তাই তাঁর পাতে হালকা আর একেবারে ঘরোয়া খাবারই সাজিয়ে দেওয়া দিলেন রুমা।

বাড়ির পাশে তিস্তা নদী। নদী থেকে আনা হয় তাজা বোরলি মাছ। সঙ্গে আনা হয় আড় মাছ। মাটির থালার উপর কলাপাতা পেতে তাতে থাকছে ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, কালোজিরে ও কাঁচা লঙ্কা দিয়ে বোরোলি মাঝের পাতলা ঝোল আর আলু দিয়ে পাতলা করে আড় মাছের ঝোল (fish curry ) সাজিয়ে দেওয়া হয় অভিষেকের পাতে। সঙ্গে চাটনি, দই আর মিস্টি। পরিবারের সদস্যদের সঙ্গে বসেই তৃপ্তি করে খেলেন অভিষেক।

গতবছরের ১২ জুলাই দোমোহনির এই রাস্তা দিয়ে ধূপগুড়ির জনসভায় যোগ দিতে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে পড়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কথা বলেনছিলেন হাটের ব্যবসায়ীদের সঙ্গে। তাঁদের মুখ থেকে সমস্যার কথা জানতে পেরে জেলা পরিষদের সভাধিপতিকে দু’মাসের মধ্যে হাট সংস্কারের নির্দেশ দেন। অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই প্রায় আশি লক্ষ টাকা খরচ করে দোমোহনি হাট সংস্কার করে দেয় জেলা পরিষদ।

শতায়ু শিল্পী মঙ্গলাকান্তকে পা ছুঁয়ে প্রণাম অভিষেকের, জটিলেশ্বর মন্দিরে দুজনের দেখা


```