Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুভেন্দু-তুষার বৈঠক, সলিসিটর জেনারেলের বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের

দ্য ওয়াল ব্যুরো: তুষার মেটা ও শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, শুভেন্দু কেন্দ্রের সলিসিটর জেনারেলের বাড়িতে গিয়েছিলেন কিনা সেই বিতর্কের নিষ্পত্তি হতে পারে তা তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজে প্রক

শুভেন্দু-তুষার বৈঠক, সলিসিটর জেনারেলের বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের

শেষ আপডেট: 3 July 2021 02:27

দ্য ওয়াল ব্যুরো: তুষার মেটা ও শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে এবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, শুভেন্দু কেন্দ্রের সলিসিটর জেনারেলের বাড়িতে গিয়েছিলেন কিনা সেই বিতর্কের নিষ্পত্তি হতে পারে তা তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজে প্রকাশ করা গেলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপধ্যায়ের আরও বক্তব্য, সলিসিটার জেনারেলের কাছে রাজ্যের বিরোধী দলনেতা কি আগাম অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলেন? যদিও শুক্রবার সকালে তুষার মেটা বিবৃতি দিয়ে জানান, শুভেন্দু তাঁর বাড়িতে এসেছিলেন। তিনি তখন বৈঠকে ব্যস্ত ছিলেন। শুভেন্দুকে বৈঠকখানায় বসানো হয়। চা খান। কিন্তু তিনি শুভেন্দুর সঙ্গে দেখা করেননি। এর আগে তৃণমূল সংসদীয় দল সলিসিটর জেনারেলের পদ থেকে তুষারের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠায়। এর পরই তুষার বিবৃতি দিয়ে জানান তিনি শুভেন্দুর সঙ্গে দেখা করেননি। তবে অভিষেকের বক্তব্যে স্পষ্ট, তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব বিষয়টি সহজে ছেড়ে দেবে না। বৃহস্পতিবার জানা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার সঙ্গে দেখা করেছেন। এরপর তৃণমূল দাবি তোলে তুষার মেটাকে পদ থেকে অপসারণ করতে হবে। তাঁদের বক্তব্য শুভেন্দু অধিকারী নারদ মামলায় অভিযুক্ত এবং তুষার মেটা ওই দুটি মামলায় দায়িত্বে আছেন। তাই মামলায় প্রভাব খাটাতে শুভেন্দু তাঁর সঙ্গে তাঁর বাড়ি গিয়ে একান্তে দেখা করেছেন। তৃণমূলের সংসদীয় দল তুষার মেটাকে সলিসিটর জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলে শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছে। এর কিছুক্ষণ পরেই তুষার মেটা দাবি করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হয়নি। সংবাদ মাধ্যমে সেই বিষয়টি আসার পরেই মুখ খুললেন অভিষেক। টুইটারে তিনি বলেছেন কেন্দ্রে সলিসিটর জেনারেলের সঙ্গে বিরোধী দলনেতার সাক্ষাৎ হয়েছে কিনা তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ দেখা দরকার।

```