Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আবদুল মান্নান কোভিডে আক্রান্ত, সিটি স্ক্যানে ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে

দ্য ওয়াল ব্যুরো: কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। প্রবীণ কংগ্রেস নেতাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মান্নানবাবুর সিটি স্ক্যান হয়েছে। তাতে ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা

আবদুল মান্নান কোভিডে আক্রান্ত, সিটি স্ক্যানে ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে

শেষ আপডেট: 25 November 2020 09:11

দ্য ওয়াল ব্যুরো: কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। প্রবীণ কংগ্রেস নেতাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মান্নানবাবুর সিটি স্ক্যান হয়েছে। তাতে ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে। সম্প্রতি দার্জিলিং গিয়েছিলেন চাঁপদানির বিধায়ক। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ হন তিনি। দার্জিলিং থেকে ফিরে কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে ছিলেন আবদুল মান্নান। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্ষীয়ান কংগ্রেস নেতার বয়স অনেক। অন্যান্য কোমর্বিডিটিও রয়েছে তাঁর। যেহেতু প্রবীণদের জন্য করোনা ঝুঁকির তাই অনেকের কাছেই মান্নান সাহেবের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর। এই নিয়ে বেশ কয়েক জন রাজনৈতিক নেতানেত্রীই কোভিডে আক্রান্ত হলেন। মারাও গিয়েছেন কয়েক জন। কোভিড বিধি যতটা সম্ভব মেনে চললেও অনেক ক্ষেত্রেই নেতানেত্রীদের ঘোরাঘুরি ও মেলামেশা এড়ানো সম্ভব হয় না। সে কারণেই হয়তো তাঁদের মধ্যে অনেকেই আক্রান্ত।

```