Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিমচায় ভেঙে পড়ল ইসিএলের আবাসন, কোনওক্রমে রেহাই এক পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: ভেঙে পড়ল ইস্টার্ন কোলফিল্ডসের (ইসিএল) একটি আবাসন। খাতায়-কলমে এটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হলেও বাস্তবে এই আবাসনের একতলায় একটি পরিবার বসবাস করত বলে দাবি।  তবে ওই পরিবারের সকলেই বাড়ি থেকে সময় মতো বেরিয়ে আসায় প্রাণহানি হয়নি।

নিমচায় ভেঙে পড়ল ইসিএলের আবাসন, কোনওক্রমে রেহাই এক পরিবারের

শেষ আপডেট: 21 October 2019 12:06

দ্য ওয়াল ব্যুরো: ভেঙে পড়ল ইস্টার্ন কোলফিল্ডসের (ইসিএল) একটি আবাসন। খাতায়-কলমে এটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হলেও বাস্তবে এই আবাসনের একতলায় একটি পরিবার বসবাস করত বলে দাবি।  তবে ওই পরিবারের সকলেই বাড়ি থেকে সময় মতো বেরিয়ে আসায় প্রাণহানি হয়নি। রানিগঞ্জের সাতগ্রামে নিমচা খনির আমকোলা পাঠানধাওড়ায় খনি আবাসন আছে।  দোতলা এই আবাসনের উপরের অংশ সোমবার সকালে ভেঙে পড়ে।  প্রবল শব্দে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।  ওই আবাসনের একতলায় একটি পরিবারের বাস।  লোকজন দ্রুত এসে তাঁদের খোঁজ নেন।  জানতে পারেন তাঁরা অক্ষতই আছেন। এলাকার বাসিন্দা ও খনি আবাসিকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই আবাসনগুলির কোনও সংস্কার ও রক্ষণাবেক্ষণ করেনি ইসিএল কর্তৃপক্ষ। সেই কারণেই ভেঙে পড়েছে এই আবাসনটি।  যদিও ইসিএক কর্তৃপক্ষের দাবি, ওই বাড়িটিকে বহুদিন আগেই বিপজ্জনক ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।  বাড়িটিতে কেউ থাকতেন না।  ওই এলাকায় এই ধরনের আরও কয়েকটি বাড়িকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছে ইসিএল। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড হল রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়ার অধীন একটি সংস্থা। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/

```