Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলাগাছের নীচে মিলল যুবকের ফাঁস লাগা দেহ, ধূপগুড়িতে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কলা গাছের (banana tree) নীচে এক ব্যাক্তির গলায় ফাঁস লাগা মৃতদেহ (hanging body) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি (Dhupguri) পুরসভার এক নম্বর ওয়ার্ডের গিলান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায়। পরিবারের দাবি, তাঁকে খুন কর

কলাগাছের নীচে মিলল যুবকের ফাঁস লাগা দেহ, ধূপগুড়িতে চাঞ্চল্য

শেষ আপডেট: 26 October 2022 08:56

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কলা গাছের (banana tree) নীচে এক ব্যাক্তির গলায় ফাঁস লাগা মৃতদেহ (hanging body) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি (Dhupguri) পুরসভার এক নম্বর ওয়ার্ডের গিলান্ডি ব্রিজ সংলগ্ন এলাকায়। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। যদিও এই মর্মে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। মৃতের নাম প্রসেনজিৎ নন্দী (৩৫)। ভাওয়াল পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ ধূপগুড়ির একটি জুতোর দোকানে কাজ করতেন।

পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় কেউ তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই আর বাড়িতে ফেরেননি প্রসেনজিৎ। এদিন সকালে স্থানীয়রা বাড়ির কাছেই কলা গাছের নীচে তার দেহ দেখতে পান। মৃত ব্যক্তির বোন বলেন, “আমার দাদাকে গতকাল সন্ধ্যায় কেউ একজন ফোন করেছিল। ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর রাতে বাড়ি ফেরেনি। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে। কেউ আমার দাদা প্রসেনজিৎকে খুন করেছে।”

ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা জানিয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

দীপাবলির আবহে সোনামুখীর তিনটি কালীমন্দির থেকে ১৫ লক্ষ টাকার গয়না চুরি


```