Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাবার পরিচয় চাই, থাকতে দিতে হবে বাড়িতেও, দাবি তুলে দক্ষিণ দিনাজপুরে ধর্নায় বসলেন যুবতী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: প্রেমের কারণে হোক বা বিয়ে, কিংবা চাকরির দাবিতে ধর্না দেওয়ার ছবি বারবার সংবাদ শিরোনামে উঠে আসে। এবার নিজের পিতৃ পরিচয়ের দাবিতে ধর্না বসলেন এক তরুণী (A young lady Dharna)। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur

বাবার পরিচয় চাই, থাকতে দিতে হবে বাড়িতেও, দাবি তুলে দক্ষিণ দিনাজপুরে ধর্নায় বসলেন যুবতী

শেষ আপডেট: 8 September 2023 10:11

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: প্রেমের কারণে হোক বা বিয়ে, কিংবা চাকরির দাবিতে ধর্না দেওয়ার ছবি বারবার সংবাদ শিরোনামে উঠে আসে। এবার নিজের পিতৃ পরিচয়ের দাবিতে ধর্না বসলেন এক তরুণী (A young lady Dharna)। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বংশীহারীর ডিটলহাট এলাকার খেজুরকুড়ি গ্রামে বাবার বাড়ির সামনে ধর্না দিচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, সারবিনা আফতার নামে ওই তরুণীর দাবি, নিজের বাবার বাড়িতে তাঁকে থাকতে দিতে হবে! জানা গেছে, সারবিনার বয়স যখন ৬ মাস বয়স তখন পারিবারিক অশান্তির কারণে স্বামীর সংসার ছেড়ে তাঁকে নিয়ে বাপের বাড়ি চলে যান তাঁর মা। মালদহের মামার বাড়িতেই বেড়ে ওঠেন তিনি। তাঁর জীবনে কোনও অশান্তির ছায়া ছিল না।

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই নিজের পিতৃ পরিচয়ের জন্য মন আনচান করে ওঠে সারবিনার। সেই পিতৃ পরিচয়ের দাবিতে এবার নিজের বাবার বাড়ির সামনে ধর্নায় বসলেন তিনি। বৃহস্পতিবার থেকে টানা ধর্না চালাচ্ছেন সারবিনা (A young lady Dharna)।

খোঁজ নিয়ে জানা গেছে, সারবিনার বাবা শাহাজাহান আলি বাড়ি নেই। অভিযোগ, মেয়ে এসেছে জানতে পেরেই বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি। এদিকে, নিজের নাতনিকে বাড়ি ঢুকতেই দিচ্ছেন না সাবিনার ঠাকুমা-ঠাকুরদা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সারবিনা বক্তব্য, পিতৃ পরিচয় চান তিনি। বাবার বাড়িতে থাকতে চান বলেও দাবি জানান। কিন্তু তাঁর ঠাকুমা ও ঠাকুরদা তাঁকে ঢুকতে দিচ্ছে না। পুলিশ পরিস্থিতি সামাল দেন। সারবিনাকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠান। সেই সঙ্গে সারবিনার বাবার খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: টানা কাজের চাপে মানসিক অবসাদ? কী কারণে বন্দুকের ট্রিগার নিজেদের দিকে ঘুরিয়ে নিচ্ছেন জওয়ানরা


```