Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিঙ্গলগঞ্জে হাসপাতালের পথে আসন্নপ্রসবা তরুণী, ঝড়ে থামল গাড়ি! রাস্তাতেই জন্মাল সন্তান

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: উপকূলের দিকে দুর্বার গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'সিতরাং' (Sitrang)। বাংলাদেশে এর ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও। সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে কলকাতা, দুই ২৪ পরগনা-স

হিঙ্গলগঞ্জে হাসপাতালের পথে আসন্নপ্রসবা তরুণী, ঝড়ে থামল গাড়ি! রাস্তাতেই জন্মাল সন্তান

শেষ আপডেট: 24 October 2022 08:30

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: উপকূলের দিকে দুর্বার গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'সিতরাং' (Sitrang)। বাংলাদেশে এর ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও। সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এরমধ্যেই হাসপাতালে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়লেন প্রত্যন্ত সুন্দরবনের এক আসন্নপ্রসবা তরুণী (Pregnant women)। শেষ অবধি হাসপাতাল পৌঁছতে না পেরে গাড়ির মধ্যেই এক সন্তানের জন্ম দিলেন তিনি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে (Hingalganj) এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, হিঙ্গলগঞ্জ থানা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের স্ত্রী সরলা মণ্ডল সন্তানসম্ভবা ছিলেন। সোমবার সকালে তাঁর হঠাৎই প্রসব বেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গে একটি গাড়ি ভাড়া করে তাঁকে নিয়ে স্যাণ্ডেলবিল ৯ নম্বর হাসপাতালে যাওয়ার জন্য রওনা দেন বিশ্বজিৎবাবু। কিন্তু রাস্তাতেই প্রবল ঝড়ের মুখে পড়েন তাঁরা। এরপরেও 'সিতরাং'-এর দুর্যোগ উপেক্ষা করে গাড়ি নিয়ে কোনওমতে এগোনোর চেষ্টা করেন তাঁরা।

কিন্তু স্বরূপকাঠি বাজার অবধি পৌঁছলেও এর বেশি আর এগোতে পারেননি। শেষে ওখানেই গাড়ির ভিতরে এক পুত্র সন্তানের জন্ম দেন সরলা মণ্ডল। কালীপুজোর দিন সকালে ঘোর দুর্যোগের মধ্যে এই ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। যেহেতু সুন্দরবনের প্রান্তিক এলাকায় তাঁদের বসবাস, তাই ওই তরুণী নিজের শিশুর নাম দিয়েছেন অরণ্য।

এদিকে, গাড়ির ভিতরেই সন্তানের জন্ম হয়েছে শুনে তাড়াতাড়ি ছুটে আসেন স্থানীয় ডাক্তার সুব্রত মিস্ত্রি। সঙ্গে এসেছিলেন স্থানীয় দুলদুলি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিধান মণ্ডলও। আপাতত ডাক্তারবাবুর চিকিৎসা পেয়ে মা ও শিশু দু'জনেই সুস্থ আছে বলে পরিবার সূত্রে খবর।

সিতরাং এগিয়ে আসছে, সাগরদ্বীপ থেকে ৩৮০ কিমি দূরে, কলকাতা সহ দক্ষিণে কী প্রভাব পড়বে


```