Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডাক্তারের দেওয়া গর্ভপাতের ওষুধ খেয়ে মৃত্যু মহিলার! তদন্তে বালুরঘাট পুলিশ

জানা গিয়েছে, স্বামীর সঙ্গে আলোচনা করেই গর্ভপাতের সিদ্ধান্ত নেন বিলকিস বিবি। সেই মতো গ্রামের স্থানীয় চিকিৎসককে দেখান।

ডাক্তারের দেওয়া গর্ভপাতের ওষুধ খেয়ে মৃত্যু মহিলার! তদন্তে বালুরঘাট পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 November 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: দুই সন্তান মহিলার। বড়জন ক্লাস নাইনে পড়ে। ছোটটার বয়স এক বছর। এরমধ্যেই ফের গর্ভবতী হয়ে পড়েছিলেন তিনি। এতগুলো সন্তানকে খাওয়াবেন, পড়াবেন কীভাবে! টাকা কোথায়? তার উপর মাথায় ঘুরছিল প্রতিবেশীরা কী বলবে? সেই লোকলজ্জার ভয়ে গর্ভপাতের ওষুধ খেয়ে নিয়েছিলেন মহিলা। এতেই ঘটল বিপত্তি! সেই ওষুধ খেয়ে মৃত্যু হল তিন মাসের ওই অন্তঃসত্ত্বা মহিলার। মৃতার নাম বিলকিস বিবি (৩১)।

সূত্রের খবর, মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হজরতপুর গ্রাম পঞ্চায়েতের জমিন কড়ই এলাকায়। বুধবার বালুরঘাট থানার পুলিশ খবর পেয়ে মৃতার বাড়িতে যায়। এরপর সেই মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠানো হয়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি জানাজানি হতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জেলা স্বাস্থ্য দফতর এই নিয়ে এলাকায় বিশেষ সচেতনামূলক শিবির করবে বলে খবর মিলেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিলকিস বিবির স্বামী বাবু সরকার পেশায় পরিযায়ী শ্রমিক। মাস দেড়েক আগে গোয়াতে কাজ করতে গিয়েছিলেন। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি ফিরে আসেন সম্প্রতি। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে আলোচনা করেই গর্ভপাতের সিদ্ধান্ত নেন বিলকিস বিবি সেই মতো গ্রামের স্থানীয় চিকিৎসককে দেখান। সেই মতো কয়েকদিন আগে স্থানীয় এক চিকিৎসককে দেখিয়ে গর্ভপাতের ওষুধ খান তিনি

অভিযোগ, সেই ওষুধ খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন বিলকিস বিবিদু’দিন আগে সেই অসুস্থতা এতটাই বেড়ে যায় যে, তড়িঘড়ি তাঁকে গঙ্গারামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খানিকটা সুস্থ হওয়ায় মঙ্গলবার তাঁকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বিকেলে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তাঁকে। সেখানেচিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।


```