Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বৌয়ের স্তন ছিঁড়ে নিতে গেল বরের প্রাক্তন প্রেমিকা! গাইঘাটায় নৃশংস কাণ্ড, গ্রেফতার মহিলা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফুলশয্যার ঘরে ঢুকে নববধূর (woman) স্তন ছিঁড়ে নেওয়ার চেষ্টার (sexual harrasment) অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। জানা গেছে, ওই মহিলাটি নতুন বরের প্রাক্তন প্রেমিকা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটায় (Gaig

নতুন বৌয়ের স্তন ছিঁড়ে নিতে গেল বরের প্রাক্তন প্রেমিকা! গাইঘাটায় নৃশংস কাণ্ড, গ্রেফতার মহিলা

শেষ আপডেট: 2 December 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফুলশয্যার ঘরে ঢুকে নববধূর (woman) স্তন ছিঁড়ে নেওয়ার চেষ্টার (sexual harrasment) অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। জানা গেছে, ওই মহিলাটি নতুন বরের প্রাক্তন প্রেমিকা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটায় (Gaighata)। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ওই মহিলাকে গ্রেফতার করেছে।

জানা গেছে, ধৃত মহিলার নাম চন্দনা সরকার৷ সে গাইঘাটা থানার শিমুলিয়া কলোনি এলাকার বাসিন্দা৷ এদিকে ওই নববধূর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকায়। সোমবার তাঁর বিয়ে হয় গাইঘাটার কুলঝুটির বাসিন্দা বরুন মণ্ডলের সঙ্গে। বুধবার ছিল বৌভাতের অনুষ্ঠান। সেই উপলক্ষে অনেক নিমন্ত্রিত সেখানে এসেছিলেন৷ অনুষ্ঠানে আসেন অভিযুক্ত মহিলা চন্দনা সরকারও।

এরপর রাত প্রায় একটা নাগাদ বৌভাতের অনুষ্ঠান শেষ করে নবদম্পতির ফুলশয্যার ঘরে যাওয়ার ঠিক আগেই নতুন বউকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে যায় ওই মহিলা৷ তাঁকে বলে, তাঁর স্বামীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে৷ এরপর দু'জনের ফুলশয্যায় আপত্তি জানায় চন্দনা। নববধূ সেকথা না মানায় নতুন বউয়ের দু'টি স্তন টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে ওই মহিলা। স্তন দিয়ে রক্ত ঝরতে শুরু করে।

নতুন বউয়ের চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে আসেন। রাতেই চন্দনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ৷ জানা গেছে, অভিযুক্ত চন্দনা বিবাহিত। তার দাবি, ওই যুবকের সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে সে। সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হতেই আপত্তি জানায় চন্দনা। এরপরই বদলা নিতে নতুন বৌয়ের স্তন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে সে। বৃহস্পতিবার সকালে পুলিশ ওই মহিলাকে বনগাঁ মহকুমা আদালতে তোলে। সেখানে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বাবার বয়স ৭০ আর মায়ের ৫৪, কোলে এল যমজ ছেলে-মেয়ে! আনন্দে ভাসছেন সন্তান হারানো দম্পতি


```