Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোষ্য বাজপাখিকে হত্যার 'বদলা'! গোসাবায় মা'কে ঘরবন্দি করে পুড়িয়ে মারল ছেলে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পোষ্য বাজপাখিকে মেরে ফেলেছিলেন মা (mother)। সেই রাগে মা'কে ঘরবন্দি করে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার (murder) অভিযোগ উঠল ছেলের (son) বিরুদ্ধে। শনিবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba

পোষ্য বাজপাখিকে হত্যার 'বদলা'! গোসাবায় মা'কে ঘরবন্দি করে পুড়িয়ে মারল ছেলে

শেষ আপডেট: 13 November 2022 11:42

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পোষ্য বাজপাখিকে মেরে ফেলেছিলেন মা (mother)। সেই রাগে মা'কে ঘরবন্দি করে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার (murder) অভিযোগ উঠল ছেলের (son) বিরুদ্ধে। শনিবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba) বিজয়নগর গ্রামে। মৃতের নাম সাবিত্রী বিশ্বাস (৩৮)। রবিবার সকালে গোসাবা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অভিযুক্ত ভোলানাথ বিশ্বাসকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিত্রী তাঁর ছেলেকে নিয়ে একাই বাড়িতে বসবাস করতেন। তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে বর্তমানে কলকাতায় থাকেন। সম্প্রতি ভোলানাথ বাড়িতে একটি বাজপাখি পুষেছিল। ছেলের এমন কার্যকলাপ মোটেই পছন্দ ছিল না সাবিত্রী দেবীর। সেই পাখি নিয়ে দু'জনের মধ্যে প্রায়ই বচসা হতো বলে দাবি প্রতিবেশীদের।

অভিযোগ, শনিবার রাতে ছেলের অবর্তমানে পাখিটিকে মেরে ফেলেন সাবিত্রী দেবী। এরপর রাতে ভোলানাথ বাড়ি ফিরে দেখেন, তাঁর পোষ্য বাজপাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রিয় পোষ্যের মৃত্যুতে মাথায় খুন চেপে যায় ভোলানাথের। আচমকা নিজের মা'কে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপরে ঘরের দরজা বন্ধ করে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বন্ধ অবস্থায় ঘরের মধ্যেই পুড়িয়ে মারা যান ওই মহিলা।

এরপরই পালিয়ে যায় ভোলানাথ। রবিরার সকালে এই ঘটনার কথা এলাকায় চাউর হয়ে যায়। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপরই গ্রামে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত ভোলানাথকে। তবে এখনও অবধি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

চুঁচুড়া হাসপাতালে ঘেরাও তৃণমূল কাউন্সিলর, অন্তঃসত্ত্বার পেটে লাথির ঘটনায় তীব্র ক্ষোভ


```