
শেষ আপডেট: 3 December 2022 09:29
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (student) শ্লীলতাহানি (molest) করার দায়ে আটক হলেন স্কুলের এক পার্শ্বশিক্ষক (school teacher)। অভিযোগ, শুক্রবার দুপুরে বসিরহাটের (Basirhat) পিফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ পিফা কয়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
সেই ছাত্রী জানিয়েছে, শুক্রবার স্কুল চলাকালীন তাকে স্কুলের একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান ওই শিক্ষক। এরপর সেখানে জোর করে তার গায়ে হাত দেয়। জামাকাপড় নিয়ে টানাটানি করে। এই শ্লীলতাহানির ঘটনায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় ছাত্রীটি। পরে বাড়ি ফিরে গোটা ঘটনাটি বাড়ির সবাইকে জানিয়ে দেয়।
শনিবার সকালে স্কুলে গিয়ে ক্ষোভে ফেটে পড়ে সেই বাচ্চাটির পরিবার। মুহূর্তের মধ্যে স্কুল চত্বরে চাউর হয়ে যায় এই খবর। এরপরই পড়ুয়াদের অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিও তোলা হয়। স্কুলের গেটে তালা মেরে ভিতরে সমস্ত শিক্ষকদের আটকেও রাখেন তাঁরা।
এরপরই স্কুল থেকে কিছুটা দূরে বসিরহাট-মালঞ্চ রোড অবরোধ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। তাঁরাই ওই পার্শ্বশিক্ষককে আটক করে। এই ঘটনার পর আজ স্কুল বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন সবাই। পাশাপাশি পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরোয়া না করেই নবদ্বীপের রাস্তায় টোলের নামে টাকা আদায়