Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীর ব্যাগ ছিনতাইকারীকে ধরতে গিয়ে ট্রেন থেকে পড়ে হাত খোয়ালেন উত্তরপাড়ার বাসিন্দা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্রেন থেকে স্ত্রীর ব্যাগ টেনে নিয়ে পালাচ্ছিল এক ছিনতাইকারী। সেই ব্যাগ ফিরে পেতে চোরের পিছু ধাওয়া করতে গিয়ে চলন্ত ট্রেন (running train) থেকে রেললাইনে পড়ে হাত হারালেন উত্তরপাড়ার (Uttarpara) বাসিন্দা তাপস মণ্ডল। দ

স্ত্রীর ব্যাগ ছিনতাইকারীকে ধরতে গিয়ে ট্রেন থেকে পড়ে হাত খোয়ালেন উত্তরপাড়ার বাসিন্দা

শেষ আপডেট: 29 October 2022 09:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্রেন থেকে স্ত্রীর ব্যাগ টেনে নিয়ে পালাচ্ছিল এক ছিনতাইকারী। সেই ব্যাগ ফিরে পেতে চোরের পিছু ধাওয়া করতে গিয়ে চলন্ত ট্রেন (running train) থেকে রেললাইনে পড়ে হাত হারালেন উত্তরপাড়ার (Uttarpara) বাসিন্দা তাপস মণ্ডল।

দার্জিলিং, গ্যাংটক বেড়িয়ে ২৩ অক্টোবর সপরিবার বাড়ি ফিরছিলেন উত্তরপাড়ার মাখলার বাসিন্দা তাপসবাবু। বর্ধমানে নেমে ডাউন বর্ধমান লোকাল ধরেন ভোরবেলায়। সাড়ে চারটে নাগাদ মগরা স্টেশনে তাপসবাবুর স্ত্রীর ব্যাগ নিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে পালায় এক দুষ্কৃতী। তার পিছু ধাওয়া করতে প্ল্যাটফর্মে নামতে যান তাপসবাবু। ঘুম চোখে বুঝতে পারেননি ট্রেন ছেড়ে দিয়েছে। অসাবধানে চলন্ত ট্রেন থেকে পড়ে যান প্ল্যাটফর্মে। সেখান থেকে গড়িয়ে রেললাইনে। ডান হাত কেটে যায় তাঁর। এই অবস্থায় অজ্ঞান হয়ে বেশ কিছুক্ষণ পড়ে থাকেন রেললাইনে।

পরে জিআরপি তাঁকে উদ্ধার করে প্রথমে মগরা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তাঁকে। কাটা হাত নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরলেও জোড়া লাগানো যায়নি।

রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাপসবাবুর স্ত্রী ইতালিদেবী। তাঁর ব্যাগ ছিনতাই না হলে হয়তো তাঁর স্বামীকে হাত খোয়াতে হত না। ব্যান্ডেল জিআরপির কর্মীরা তাপসবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ জানাতে বলেছে।

পিয়ালিতে স্ত্রী’কে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী


```