Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাতের জাতীয় সড়কে পুলিশ পেট্রলিং গাড়িতে ধাক্কা বেপরোয়া কন্টেনারের, মৃত্যু এক পুলিশ কর্মী সহ ২ জনের

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের (A reckless container rammed police car on NH 60)। বৃহস্পতিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে। জখম আরও তিন পু

রাতের জাতীয় সড়কে পুলিশ পেট্রলিং গাড়িতে ধাক্কা বেপরোয়া কন্টেনারের, মৃত্যু এক পুলিশ কর্মী সহ ২ জনের

শেষ আপডেট: 7 September 2023 03:35

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের (A reckless container rammed police car on NH 60)। বৃহস্পতিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে। জখম আরও তিন পুলিশ কর্মী।

ঘটনার পর স্থানীয় হোটেল কর্মীরা তাঁদের উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো বুধবার রাতেও জাতীয় সড়কে পেট্রলিংয়ের দায়িত্বে ছিল স্থানীয় থানার পুলিশ। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পুলিশ পেট্রলিং গাড়ির পিছন থেকে ধাক্কা মারে দ্রুত গতিতে থাকা বেপরোয়া কন্টেনার (A reckless container rammed police car on NH 60)।

দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় পুলিশ পেট্রলিং গাড়িটি। চিৎকারে ছুটে আসেন স্থানীয় হোটেলের কর্মীরা। প্রত্যদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় গাড়ির পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতর থেকে ভেসে আসছিল পুলিশ কর্মীদের আর্তনাদ। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার।

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মী এবং এক সিভিক ভলান্টিয়ারের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যালে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে ঘাতক কন্টেনারটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘ছিঃ, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করলি!’ ঝালদায় মিঠুনের দলবদলে ক্ষুব্ধ নিহত তপন কান্দুর স্ত্রী


```