শেষ আপডেট: 3 December 2019 09:00
সুনীল সিং[/caption]
সূত্রের খবর, মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নয় সুনীল, সম্ভবত সেই কারণেই সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরতে পারেনি।
গত কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জে এক তরুণকে ঘুরে বেড়াতে দেখেন এলাকার লোকজন। বাজার এলাকায় তাকে দেখতে পান হ্যামন রেডিওর সম্পাদক অম্বরীশ নাথ ও সদস্য সুশান্ত ঘোষ। ওই ছেলেটির পুরো নাম-পরিচয় জেনে নেন তাঁরা। তাঁরা জানতে পারেন, ওই তরুণের বাড়ি বিহারের নালন্দা জেলায়। সোশ্যাল মিডিয়ায় ছবি-সহ পোস্ট করা হয় ছেলেটির পরিচয়।
তারপরে বেশ কয়েকবার ফোন আসে থানা থেকে। ডেকে পাঠানো হয় সুনীল সিংয়ের পরিবারকে।
তারপরে দেখা শুরু হয়, যাঁরা সুনীলকে নিজের ছেলে বলে দাবি করছেন তাঁদের দাবি ঠিক কিনা। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় ও ছবির সঙ্গে সুনীলকে মিলিয়ে দেখা হয়। প্রমাণ হয়ে যায়, বছর দুয়েত আগে হারানো ছেলেই এখন রয়েছেন হিঙ্গলগঞ্জে।
আগামীকাল বুধবারই হিঙ্গলগঞ্জ থেকে হারানো ছেলেকে ফেরত পাওয়ার কথা ওই পরিবারের।
জানা গেছে, সুনীলের পরিবার নালন্দা থেকে ট্রেনে রওনা হয়েছেন। উপযুক্ত নথিপত্র পাওয়ার পরে তরুণটিকে তার পরিবার হাতে তুলে দেবে পুলিশ।
এত দিন পরে ছেলে বাড়িতে আসছে, তাই সিং পরিবার এখন খুলিশ। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সোশ্যাল মিডিয়া নিয়ে নানা সময় নানা অভিযোগ শোনা যায়। বেশিরভাগই প্রতারণার কথা। তবে সোশ্যাল মিডিয়ার যে অন্য একটা দিকও রয়েছে, তা এই ঘটনায় নতুন করে প্রমাণ হল।