Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

দিঘায় মাছের জালে ধরা পড়ল বুনো শুয়োর! কোথা থেকে এল সে!

দ্য ওয়াল ব্যুরো: দিঘা মোহনার কাছে গত অক্টোবরে মৎস্যজীবীদের ট্রলারে ধরা পড়েছিল ৭৮ কিলোগ্রামের একটি তেলেভোলা। যা নিয়ে হুলস্থূল পড়ে গিয়েছিল দিঘা মাছবাজারে। আর এবার আশ্চর্যজনকভাবে মোহনার কাছে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বুনো শুয়োর। মোহনা থেকে ১০

দিঘায় মাছের জালে ধরা পড়ল বুনো শুয়োর! কোথা থেকে এল সে!

শেষ আপডেট: 5 January 2022 14:10

দ্য ওয়াল ব্যুরো: দিঘা মোহনার কাছে গত অক্টোবরে মৎস্যজীবীদের ট্রলারে ধরা পড়েছিল ৭৮ কিলোগ্রামের একটি তেলেভোলা। যা নিয়ে হুলস্থূল পড়ে গিয়েছিল দিঘা মাছবাজারে। আর এবার আশ্চর্যজনকভাবে মোহনার কাছে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বুনো শুয়োর। মোহনা থেকে ১০ কিলোমিটার দূরে জলের মধ্যে মা সর্বমঙ্গলা ট্রলারে ধরা পড়ে ওই শুয়োরটি। পাড়ে আনার পর বর্তমানে তাকে দিঘা বন দফতরের অফিসে রাখা হয়েছিল। প্রাণীটির প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থলে যান দিঘার বিট অফিসার পূর্ণেন্দু দাস। তিনি বলেন, এটি একটি পূর্ণবয়স্ক বুনো শুয়োর। উড়িষ্যার কোনও জঙ্গল থেকে বেরিয়ে এসে সে সমুদ্রে পড়ে যেতে পারে। বুধবার সকালে সর্বমঙ্গলা ট্রলারটি যখন মাছ ধরে মোহনার দিকে রওনা হচ্ছিল, তখন হঠাৎই জালে জড়িয়ে পড়ে ওই বন্যপ্রাণীটি। এরপর তাকে মৎস্যজীবীরা দিঘা মোহনায় নিয়ে এসে বনকর্মীদের হাতে তুলে দেয়। পরে সেই বুনো শুয়োরটিকে শঙ্করপুরে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

```