Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাদ থেকে ঝাঁপ রোগীর! তেহট্টের হাসপাতালে তুলকালাম কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: হাসপাতালের ছাদে (roof) উঠে ঝাঁপ দিলেন মানসিক ভারসাম্যহীন এক রোগী (patient)। ঘটনাটি ঘটেছে তেহট্ট মহকুমা হাসপাতালে (Tehatta Mahakuma Hospital)। গুরুতর আহত হয়েছেন সুপ্রিয়া প্রামাণিক নামের ওই রোগী। পরে তাঁকে আশঙ্কাজনক অ

ছাদ থেকে ঝাঁপ রোগীর! তেহট্টের হাসপাতালে তুলকালাম কাণ্ড

শেষ আপডেট: 19 April 2023 13:23

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: হাসপাতালের ছাদে (roof) উঠে ঝাঁপ দিলেন মানসিক ভারসাম্যহীন এক রোগী (patient)। ঘটনাটি ঘটেছে তেহট্ট মহকুমা হাসপাতালে (Tehatta Mahakuma Hospital)। গুরুতর আহত হয়েছেন সুপ্রিয়া প্রামাণিক নামের ওই রোগী। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর, সোমবার সাহেবনগর এলাকার বাসিন্দা সুপ্রিয়া প্রামাণিক নামে বছর পঁচিশের ওই মহিলাকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হয়। জানা গিয়েছে, মানসিক সমস্যা নিয়ে ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই কারণে সবসময়ই তাঁর বাড়ির দু'জনকে কাছে থাকার জন্য হাসপাতালের তরফে অনুমতি দেওয়া হয়েছিল। সেই মতো মহিলার সঙ্গে সবসময় কেউ না কেউ থাকতো।

কিন্তু এদিন হঠাৎই দু'জনের চোখ এড়িয়ে তিনি কোনওভাবে ছাদে পৌঁছে যান। এরপর সেখান থেকে একেবারে নীচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চিকিৎসা শুরু হয়। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের তরফে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে পরিবারের লোকজন রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যায় বলে পরে খবর মিলেছে।

রোগীর এক আত্মীয় এ বিষয়ে জানান, দু'জন সর্বক্ষণ মহিলার সঙ্গে সঙ্গেই থাকতেন। এর মধ্যে একজন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। আর একজন শৌচালয় যাওয়ার জন্য রোগীর কাছ থেকে কয়েক মিনিটের জন্য উঠেছিলেন। ওই সময়ের মধ্যে যা ঘটার ঘটে যায়। ওই যুবতী লাফ দিয়ে নীচে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। এরপর হাসপাতালের ভিতরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় তাঁর।

হাওড়ায় দু’দিন স্বামীর দেহ আগলে বসেছিলেন স্ত্রী, দুর্গন্ধে ছুটে এল পুলিশ! তারপর…


```