Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বর্ধমানে করোনার উপসর্গ নিয়ে মৃতা বৃদ্ধার দেহ পড়ে আছে ৫ দিন ধরে! আসেনি রিপোর্ট, বাড়ছে ক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ভুগছিলেন এক বৃদ্ধা। হাসপাতালে আনা হচ্ছিল তাঁকে, পথেই মারা যান শ্বাসকষ্টে। জেলা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানোও হয় কলকাতার গবেষণাগারে। কিন্তু অভ

বর্ধমানে করোনার উপসর্গ নিয়ে মৃতা বৃদ্ধার দেহ পড়ে আছে ৫ দিন ধরে! আসেনি রিপোর্ট, বাড়ছে ক্ষোভ

শেষ আপডেট: 13 May 2020 16:48

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ভুগছিলেন এক বৃদ্ধা। হাসপাতালে আনা হচ্ছিল তাঁকে, পথেই মারা যান শ্বাসকষ্টে। জেলা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানোও হয় কলকাতার গবেষণাগারে। কিন্তু অভিযোগ, ৫ দিন পরেও এসে পৌঁছয়নি সেই নমুনা পরীক্ষার রিপোর্ট। ফলে কার্যত মৃতদেহ আগলে বসে আছে তাঁর পরিবার! না পাচ্ছেন ডেথ সার্টিফিকেট, না করতে পারছেন দাহ! উপরন্তু করোনা সংক্রমণ নিয়ে ওই বৃদ্ধা মারা গেছেন কিনা তা নিয়ে রীতিমতো উদ্বেগে তাঁর পরিবারের সদস্য থেকে চিকিৎসকরা পর্যন্ত। বর্ধমানের সালানপুরের এই ঘটনায় কার্যত বেআব্রু হয়ে গেছে জেলার স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো। এমনটাই অভিযোগ নিজধন বাউড়ির। তাঁরই ৬০ বছরের মা মারা গেছেন পাঁচ দিন আগে। নিজধনবাবু বলেন, "গত ৬ মে থেকে জ্বর হয়েছিল তাঁর মায়ের। ৯ তারিখ গলায় ব্যথা এবং বমি শুরু হলে মাকে নিয়ে স্থানীয় পিঠাইকেয়ারি স্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম। অল্প শ্বাসকষ্টও ছিল মায়ের। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের সন্দেহ হয় রোগীকে দেখে। উনি আমাদের মলে, মাকে জেলা হাসপাতালে নিয়ে যেতে।" নিজধন জানিয়েছেন, ওই দিনই মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তিনি, কিন্তু পথেই শারীরিক অবস্থা খারাপ হয় মায়ের। এর পরে হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিজধনের কথায় "মৃত্যুর কারণ জানতে মায়ের দেহ ময়না-তদন্তেরও নির্দেশও দেন চিকিৎসকরা। আমরা প্রস্তুতি নিয়েছিলাম, ময়না-তদন্ত হয়ে গেলে শ্মশানে নিয়ে যাব। কিন্তু হঠাৎই ডাক্তাররা আমাদের জানান, ময়না-তদন্ত করা যাবে না এখন। আগে পরীক্ষা করাতে হবে করোনার। আমরাও ভাবি, করোনার উপসর্গ ছিল যখন, তখন পরীক্ষা করে নেওয়াই উচিত।" নিজধন জানিয়েছেন, এর পরেই ময়না-তদন্তের প্রক্রিয়া থামিয়ে ওই বৃদ্ধার লালারসের নমুনা পাঠানো হয় কলকাতায়। কিন্তু তাঁর অভিযোগ, ন'তারিখ থেকে আজ ১৩ তারিখ পেরিয়ে গেলেও এখনও এসে পৌঁছয়নি সেই রিপোর্ট। ফলে হাসপাতালের মর্গেই পড়ে রয়েছে তাঁর মায়ের দেহ। হাসপাতালেরই চিকিৎসকদের একাংশের আশঙ্কা, ওই বৃদ্ধা যদি করোনায় আক্রান্ত ছিলেন, তাহলে পরিবার বা হাসপাতাল-- তাঁর সংস্পর্শে আসা সকলেই বিপদে। এমনকি মর্গ থেকেও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। এ বিষয়ে অবশ্য জেলা স্বাস্থ্য আধিকারিক কোনও মন্তব্য করেননি। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার চিকিৎসকদেরই একাংশ অভিযোগ করছেন, এই জেলার স্বাস্থ্য পরিষেবা যে এই করোনা পরিস্থিতিতে তলানিতে এসে পৌঁছেছে, তারই প্রমাণ এই ঘটনা। এমনিতেই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের করোনা ভাইরাসের মোকাবিলা করতে প্রয়োজনীয় জিনিস সরবরাহ নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের। এই পরিস্থিতিতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীদের লালারস পরীক্ষার রিপোর্ট আসতেই যদি এত দিন লেগে যায়, তবে তা গোটা পরিস্থিতিকেই আরও অনেকটা ঝুঁকির মুখে দাঁড় করাচ্ছে বলেই অভিযোগ উঠেছে।

```