Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'তোমরা চাহিলে সবে, এ পাত্র অক্ষয় হবে’, মা ও শিশুদের জন্য আপনার সামান্য সাহায্যও হতে পারে অসামান্য

করোনাভাইরাসের সংক্রমণের জন্য যে অর্থনৈতিক সংকটের মেঘ ঘনিয়েছে তার চরম অভিঘাতের আশঙ্কা করছেন সকলেই। বড় উদ্বেগ তৈরি হয়েছে সমাজের গরিব ও প্রান্তিক মানুষের খাদ্য সুরক্ষা নিয়ে। সরকার সে ব্যাপারে অঙ্গীকার করেছে ঠিকই। তবু চিন্তা রয়ে যাচ্ছে গর্ভবতী

'তোমরা চাহিলে সবে, এ পাত্র অক্ষয় হবে’, মা ও শিশুদের জন্য আপনার সামান্য সাহায্যও হতে পারে অসামান্য

শেষ আপডেট: 19 April 2020 06:46

করোনাভাইরাসের সংক্রমণের জন্য যে অর্থনৈতিক সংকটের মেঘ ঘনিয়েছে তার চরম অভিঘাতের আশঙ্কা করছেন সকলেই। বড় উদ্বেগ তৈরি হয়েছে সমাজের গরিব ও প্রান্তিক মানুষের খাদ্য সুরক্ষা নিয়ে। সরকার সে ব্যাপারে অঙ্গীকার করেছে ঠিকই। তবু চিন্তা রয়ে যাচ্ছে গর্ভবতী মহিলা ও সদ্য মায়েদের জন্য। কারণ, তাঁদের জন্য দু’বেলা দু’মুঠো খাবার তো শুধু যথেষ্ট নয়। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ ও সবল থাকে, মায়েরা যাতে সুস্থ ও কর্মক্ষম থাকেন সে জন্য প্রয়োজন দু’মুঠো খাবারেরও বেশি কিছু—পরিপূর্ণ পুষ্টি। অর্থনীতিবিদ ও সমাজকর্মী জাঁ দ্রেজের নেতৃত্বে গত বছর একটি স্বেচ্ছাসেবী সংস্থা সমীক্ষা চালিয়েছিল দেশের ৬টি রাজ্যে। ৭০৬ জন মহিলার সঙ্গে কথা বলেছিলেন তাঁরা। এঁদের মধ্যে ৩৪২ জন ছিলেন গর্ভবতী। আর এমন ৩৬৪ জন ছিলেন যাঁরা সদ্য মা হয়েছেন। সমীক্ষায় দেখা যায়, কেবল ২২ শতাংশ নতুন মা জানিয়েছেন, তাঁরা রোজকার খাবারদাবারের তুলনায় একটু বেশি খাচ্ছেন। সেই সঙ্গে হবু মায়েদের মাত্র ৩১ শতাংশ জানিয়েছিলেন, তাঁরা পুষ্টিকর খাবার খাচ্ছেন এই সময়ে। যার অর্থ হবু মা ও নতুন মা মিলিয়ে ৫০ শতাংশেরও বেশি মহিলা জানিয়েছিলেন, তাঁরা পুষ্টিকর খাবার খাচ্ছেন না (পড়ুন পাচ্ছেন না)। রাজ্য ভিত্তিতে কোথাও সেই সংখ্যা কিছু বেশি, কোথাও কিছু কম। দেখা গিয়েছে, গর্ভাবস্থায় এঁদের কারও ওজন তেমন বাড়েনি। এমনকি উত্তরপ্রদেশে বহু মহিলা জানেনই না যে গর্ভের সময় ওজন বাড়ে। আর যাঁরা জানেন, তাঁদের গড়ে ওজন বেড়েছে মাত্র চার কেজি। কিন্তু মায়েরা যদি পুষ্টিকর খাবার না পান তাহলে তাঁর গর্ভে থাকা সন্তান, বা সদ্য জন্ম নেওয়া শিশুই বা পুষ্টি পাবে কী ভাবে! মনে রাখতে হবে, এই সমীক্ষা যখন হয়েছিল তখন দেশে তেমন কোনও বড় সংকট নেই। গ্রামের মানুষের কম বেশি কাজ রয়েছে। দেশের খাদ্যের সংকটও নেই। তা হলে? করোনা পরবর্তী পরিস্থিতিতে এই হবু মা ও সদ্য মায়েদের কী হবে? তাঁরা পুষ্টিকর খাবার পাবেন তো? সন্দেহ নেই, তাঁরা পুষ্টি না পেলে তাঁদের সন্তানরাও তা পাবে না। সেই অপুষ্টির জের থাকতে পারে তাদের জীবনভর। দেশের পরবর্তী প্রজন্মের মধ্যে একটা বড় অংশ অপুষ্টিতে ভুগবে। এই বিশেষ ভাবনা ও উদ্বেগ থেকেই ‘দ্য ওয়াল’ এবং প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘চাইল্ড ইন নিড ইনস্টিটিউট’ পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছে। গর্ভবতী মা ও নতুন মায়েদের পুষ্টি সুনিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে সিনি। আর ‘দ্য ওয়াল’ সঠিক ও বিশ্বাসযোগ্য খবর, মতামত, ব্লগ, সাহিত্য ইত্যাদি পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের বহু মানুষের প্রতিদিনের সুখ দুখের সঙ্গে জড়িয়ে গিয়েছে। বহু মানুষের আস্থাও অর্জন করেছে। তাই সমাজের প্রতি দ্য ওয়ালের দায়বদ্ধতাও কম নয়। আমরা তাই যৌথভাবে একটি অভিযান শুরু করেছি—‘মায়েদের সঙ্গে থাকুন, আগামীকে ভাল রাখুন’। এই অভিযানের মাধ্যমে চেষ্টা করছি কিছু অর্থ সংগ্রহের। যাতে সিনি-র মাধ্যমে তা পৌঁছে যায় হবু মা ও নতুন মায়েদের কাছে। এই প্রয়াসের আওতায় দায়িত্ব নেওয়া হবে দুঃস্থ পরিবারের কোনও মা এবং তাঁর সন্তানের। হবু মায়েরাও থাকবেন সেই তালিকায়। মায়ের ন'মাসের অন্তঃসত্ত্বা অবস্থা এবং সন্তানকে জন্ম দেওয়ার পর তাঁর নিজের ও তাঁর সন্তানের যাতে পুষ্টির অভাব না হয়, তা দেখবে সিনি। দ্য ওয়াল ও সিনির আবেদন, আমাদের এই অভিযানে আপনিও সামিল হোন, সামর্থ্য অনুযায়ী অনুদান দিন। তার পরিমাণ কম হোক বা বেশি, আপনার অংশীদারিত্বই এখানে বড় কথা। এই অর্থ পৌঁছে যাবে কোনও এক প্রত্যন্তের দুঃস্থ পরিবারের হবু মায়ের কাছে, যাতে তাঁর সন্তান পুষ্টি পায়। তা পৌঁছে যাবে সেই মায়ের কাছেও, যিনি নিজের বুকের দুধ খাইয়ে পুষ্ট করছেন তাঁর শিশুকে। এবং তার মাধ্যমেই সুরক্ষিত থাকবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। ভাল থাকুন। সুস্থ থাকুন। শঙ্খদীপ দাস সম্পাদক, দ্য ওয়াল অনুদান দিতে ক্লিক করতে পারেন নিচের লিঙ্কে।

```