Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় বরাত জোরে বেঁচে গেল ন'মাসের শিশু, মৃত্যু মায়ের

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাখে হরি মারে কে? ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) ভাগ্যের জোরে বেঁচে গেল ন'মাসের শিশু। যদিও প্রাণের বাঁচলেন না শিশুটির মা। বৃহস্পতিবার বিকেলে বাসন্তী (Basanti) থানার খেড়িয়া পেট্রোলপাম্প এলাকায় একটি অ

ক্যানিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় বরাত জোরে বেঁচে গেল ন'মাসের শিশু, মৃত্যু মায়ের

শেষ আপডেট: 9 March 2023 14:55

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: রাখে হরি মারে কে? ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) ভাগ্যের জোরে বেঁচে গেল ন'মাসের শিশু। যদিও প্রাণের বাঁচলেন না শিশুটির মা। বৃহস্পতিবার বিকেলে বাসন্তী (Basanti) থানার খেড়িয়া পেট্রোলপাম্প এলাকায় একটি অটোকে ধাক্কা মারে ট্যুরিস্ট ভ্যান। মৃত ওই মহিলার নাম নাসিমা মোল্লা। তাঁর বাড়ি বাসন্তী থানার পানিখালি মনসাখালি গ্রামে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন অটো চালক সহ চার যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পাঁচ যাত্রীকে নিয়ে একটি অটো ক্যানিং থেকে বাসন্তীর দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে ওই অটোকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে একটি ট্যুরিস্ট ভ্যান। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই অটো। সেই অটোতেই ন'মাসের সন্তানকে নিয়ে বাড়ির ফিরছিলেন নাসিমা। এই দুর্ঘটনায় সহযাত্রীদের সঙ্গে তিনিও মারাত্মকভাবে জখম হন। যদিও বরাত জোরে বেঁচে যায় তাঁর সন্তান। এলাকার বাসিন্দারা জখমদের ক্যানিং হাসপাতালে নিয়ে যান। সেখানেই নাসিমার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ, ওই ট্যুরিস্ট ভ্যানটির গতি অনেক বেশি ছিল। অটোটিকে পাশ কাটাতে গিয়ে সেটিকেই ধাক্কা মারে। ফলে অটোটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। ট্যুরিস্ট ভ্যানটির চালককে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

অনুব্রত দিল্লিতে, আসানসোল জেলে চাপমুক্ত কর্তৃপক্ষ, হতাশ সাধারণ বন্দিরা


```