Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

একমাস পর জামাইষষ্ঠীর দিন খুলল তারাপীঠ মন্দির, পুজো দিলেন ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: করোনা দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করেছিল সরকার। পুনরায় এই লকডাউন পরিস্থিতিতে সুফল মিলেছে অনেকটাই। কমেছে সংক্রমণ ও মৃতের হার। আসতে আসতে স্বাভাবিকের দিকে এগোচ্ছে পরিস্থিতি। তাই এ

একমাস পর জামাইষষ্ঠীর দিন খুলল তারাপীঠ মন্দির, পুজো দিলেন ভক্তরা

শেষ আপডেট: 16 June 2021 11:39

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: করোনা দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করেছিল সরকার। পুনরায় এই লকডাউন পরিস্থিতিতে সুফল মিলেছে অনেকটাই। কমেছে সংক্রমণ ও মৃতের হার। আসতে আসতে স্বাভাবিকের দিকে এগোচ্ছে পরিস্থিতি। তাই এবার জামাইষষ্ঠীর দিনে দীর্ঘ একমাস পর সাধারণের জন্য খুলে গেল তারাপীঠ মন্দিরের দরজা। ১৫ মে থেকে ভক্তদের জন্য বন্ধ ছিল মন্দির। তবে করোনাবিধি মেনে সাধারণের জন্য ফের মন্দির খোলা সিদ্ধান্ত নেয় তারাপীঠ মন্দির কমিটি। তবে এতদিন শুধু নিয়ম মেনে নিত্যপুজো করছিলেন পুজারীরা। বন্ধ ছিল মা তারা মন্দিরের ২টি প্রবেশপথ। বর্তমানে সংক্রমণ কমার জন্য তারাপীঠ মন্দির কমিটি গত সোমবার দুপুরে বৈঠক করে। সেখানেই সিদ্ধান্ত নেই মন্দিরের গর্ভগৃহ সকলের জন্য খোলা হবে ১৬ জুন। ফলত কথা মতোই বুধবার ১৬ জুন জামাইষষ্ঠীর দিন থেকে খুলে দেওয়া হল গর্ভগৃহের দ্বার। এদিন ভোরে থেকে সর্বসাধারনের জন্য মন্দির খুলে দেওয়া হয়। মূলত, তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে বহু হোটেল ব্যবসায়ী কর্মচারী, অটো চালক, ফুল সহ ডালা ব্যবসায়ী হাজারো পরিবারের সংসার চলে। তারাপীঠ মন্দির বন্ধ থাকায় সকলেই আর্থিক অনটনের মুখে পড়েছিলেন।  সকলের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানান তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। যদিও মন্দিরে প্রবেশ করতে হলে কড়াভাবে করোনা বিধি মেনে ভক্তদের পুজো দিতে হচ্ছে। কোনো রকম জমায়েত করা মন্দির প্রাঙ্গণে করা  যাবে না। মন্দিরে ঢোকার আগে স্যানিটাইজ করা হবে, মাস্ক আব্যশক। মা তারার ছবি তোলা বা ভিডিওকল নিষিদ্ধ, গর্ভগৃহে প্রবেশ করে মাকে ছুঁয়ে পুজো নিষিদ্ধ করা হয়েছে। বাইরে থেকেই সারতে হবে পুজো। মন্দির খোলায় খুশি ভক্তরা। তবে এদিন পর্যটকদের ভিড় দেখা যায়নি সেখানে। স্থানীয়রাই  ষষ্ঠী পুজোয় দেন।    

```