Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাহায্য চাইতে অফিসে ঢুকে মোবাইল হাতিয়ে চম্পট, দেখুন ভিডিও

https://youtu.be/CBdlfVLrLeg দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সাহায্য চাওয়ার অছিলায় হাওড়ার (Howrah) এক অফিসে (office) হাত সাফাই করল চোর। বোবা-কালা সেজে ভিতরে ঢুকে মোবাইল (mobile phone) চুরি করে পালায় সেই যুবক। হাওড়ার ব্যাঁটরার একটি অফিসে এই ঘ

সাহায্য চাইতে অফিসে ঢুকে মোবাইল হাতিয়ে চম্পট, দেখুন ভিডিও

শেষ আপডেট: 28 September 2022 12:50

https://youtu.be/CBdlfVLrLeg

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সাহায্য চাওয়ার অছিলায় হাওড়ার (Howrah) এক অফিসে (office) হাত সাফাই করল চোর। বোবা-কালা সেজে ভিতরে ঢুকে মোবাইল (mobile phone) চুরি করে পালায় সেই যুবক। হাওড়ার ব্যাঁটরার একটি অফিসে এই ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার দুপুরে মধ্য হাওড়ার কদমতলা-ব্যাঁটরার একটি সংস্থার অফিসে সাহায্যের জন্যে আসে সেই যুবক। বোবা-কালার ভান করে ভিতরে চেয়ারে বসে থাকা এক মহিলাকে একটি কাগজ দেখিয়ে সাহায্যের আর্জি জানায়। সেই কাগজে লেখার অধিকাংশই পড়া না গেলেও সাহায্যের আবেদনের অংশটি পড়ে অফিসে থাকা দুই মহিলা ব্যাগ থেকে টাকা বের করছিলেন।

সেই সময়ে ওই যুবক পাশের টেবিলে রাখা থাকা এক মহিলাকর্মীর দামি মোবাইল হাতের কারসাজিতে নিমেষে সরিয়ে ফেলে। এরপর দুই মহিলার থেকে টাকাও নেয়। তারপর তড়িঘড়ি অফিস ছেড়ে বেরিয়ে যায়। যদিও তখন ভিতরে থাকা কর্মীরা কেউই বিষয়টি টের পাননি।

এর কিছুক্ষণ পর যখন ওই মহিলা কর্মী নিজের ফোন খুঁজতে শুরু করেন, তখনই গোটা বিষয়টি বুঝতে পারেন সবাই। চুরির পুরো ঘটনাটাই ধরা পড়ে অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরায়। এরপর তড়িঘড়ি ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করা হয়। আপাতত ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অনুব্রতর এলাকায় ব্যাঙ্কে আগুন! সিবিআই হানা দিয়েছিল নথির খোঁজে


```