Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফাঁকা বাড়িতে নবম শ্রেণির ছাত্রীকে হেনস্থা, যৌন নির্যাতনের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ছাত্রীকে (minor girl) যৌন হেনস্থার (sexually abuse) অভিযোগ উঠল গৃহশিক্ষকের (teacher) বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধেয় নবম শ্রেণির সেই ছাত্রীকে পড়াতে গিয়েছিলেন সেই গৃহশিক্ষক। অভিযোগ, সেই সময

ফাঁকা বাড়িতে নবম শ্রেণির ছাত্রীকে হেনস্থা, যৌন নির্যাতনের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে

শেষ আপডেট: 8 February 2023 12:23

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ছাত্রীকে (minor girl) যৌন হেনস্থার (sexually abuse) অভিযোগ উঠল গৃহশিক্ষকের (teacher) বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধেয় নবম শ্রেণির সেই ছাত্রীকে পড়াতে গিয়েছিলেন সেই গৃহশিক্ষক। অভিযোগ, সেই সময় ছাত্রীকে পড়ানোর নাম করে তার সঙ্গে অভব্য আচরণ করেন তিনি। অভিযুক্ত সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (Narendrapur)।

জানা গেছে, ধৃতের নাম দেবব্রত মাইতি। অভিযোগ, মঙ্গলবার তিনি যখন পড়াতে যান, সেইসময় বাড়ি একেবারেই ফাঁকা ছিল। ছাত্রীটির বাবা-মা ছিলেন বাইরে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই যৌন হেনস্থা করেন সেই ব্যক্তি। এমনকী জোর করে যৌনাঙ্গে আঙুলও ঢুকিয়ে দেন তিনি। এর জেরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। তারপরেই বিষয়টি জানাজানি হয়।

পরে মেয়েটির মা-বাবা বাড়ি ফিরতেই সে গোটা ঘটনা খুলে জানায়। এরপরই নির্যাতিতার মা নরেন্দ্রপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়েই ওই গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

শ্মশানের পাশে মুখ থুবড়ে পড়ে পুলিশকর্মীর মৃতদেহ! খুন নাকি দুর্ঘটনা, তদন্তে পুলিশ


```