Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরে ফের ডেঙ্গির বলি! বাগুইআটিতে মৃত্যু বছর আটের নাবালিকার

দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গি (dengue) আক্রান্ত হয়ে মৃত্যু বিধাননগর পুরনিগম এলাকার বাগুইআটিতে (Baguiati)। জানা গেছে, বাগুইআটির পূর্ব নারায়ণতলার বাসিন্দা ঋত্বিকা সাউ (৮) বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায়

শহরে ফের ডেঙ্গির বলি! বাগুইআটিতে মৃত্যু বছর আটের নাবালিকার

শেষ আপডেট: 9 November 2022 09:43

দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গি (dengue) আক্রান্ত হয়ে মৃত্যু বিধাননগর পুরনিগম এলাকার বাগুইআটিতে (Baguiati)। জানা গেছে, বাগুইআটির পূর্ব নারায়ণতলার বাসিন্দা ঋত্বিকা সাউ (৮) বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিসি রায় হাসপাতালে এবং সেখান থেকে পরে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় ওই কিশোরীর (minor girl)। পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।

তার পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই ডেঙ্গিতে আক্রান্ত ছিল ঋত্বিকা। প্রথমে বেশ কিছুদিন জ্বর ছিল। পরীক্ষা করাতেই ডেঙ্গি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। ওর শরীরে এন এস ওয়ান ভাইরাসের দেখা মিলেছিল। ডাক্তাররা সেই মতো চিকিৎসাও শুরু করেছিলেন। কিন্তু সময় পাওয়া গেল না। তার আগেই সব শেষ!

উল্লেখ্য, ডেঙ্গিতে মৃত্যু বেড়েই চলেছে। একদিকে যেমন শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনই জেলাগুলিতেও ডেঙ্গি রোগীর সংখ্যা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠেছে। ডেঙ্গির পজিটিভ রেট ক্রমেই ঊর্ধ্বমুখী এই রাজ্যে। এমন পরিস্থিতিতে চরম সমালোচনার মুখে পড়েছে কলকাতা পুরসভা।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়েছে কলকাতা পুরসভা। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই চিঠি দেওয়া নিয়ে পাল্টা জবাব দিয়েছেন কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। তাঁর দাবি, কলকাতার পরিস্থিতি অন্য রাজ্যের থেকে অনেক ভাল। শহরের কয়েকটি অঞ্চলে ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়েছে। কিন্তু ডেঙ্গিতে মৃত্যুহার ১ শতাংশের বেশি নয়।

বাংলায় একদিনে ডেঙ্গি পজিটিভ ৯৩২! মোকাবিলায় কোমর বাঁধছে নবান্ন


```