Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা! মিনাখাঁর গ্রামে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বচসা চলাকালীন স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালাল স্বামী(Husband Shoot Wife)! এমন অভিযোগে শোরগোল পড়ে গেল বসিরহাটের (Basirhat) মিনাখাঁর মৌলি গ্রামে। আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিল

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা! মিনাখাঁর গ্রামে শোরগোল

শেষ আপডেট: 15 May 2023 10:14

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বচসা চলাকালীন স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালাল স্বামী(Husband Shoot Wife)! এমন অভিযোগে শোরগোল পড়ে গেল বসিরহাটের (Basirhat) মিনাখাঁর মৌলি গ্রামে। আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা।

পুলিশ সূত্রে খবর, জখম ওই মহিলার নাম রুকসানা বিবি। তাঁর বাপের বাড়ি মিনাখাঁর মৌলি গ্রামে। কয়েকদিন আগেই স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় বাপের বাড়িতে এসে থাকছিলেন রুকসানা।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে শাঁকচূড়া-বাগুন্ডি পঞ্চায়েত এলাকার বাসিন্দা রবিউল সরদারের সঙ্গে রুকসানার বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউল-রুকসানার মধ্যে ঝগড়া-অশান্তি লেগেই থাকত। নিত্য অশান্তি এড়াতে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেন রুকসানা। রবিবার শ্বশুরবাড়ি বাড়িতে গিয়েছিল রবিউল। সেখানে ফের স্ত্রী রুকসানার সঙ্গে ঝগড়া শুরু হয়। সেই বচসার মধ্যেই উত্তেজিত রবিউল আচমকা কোমর থেকে একটা পিস্তল বের করে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। ওই গুলি এসে লাগে রুকসানার হাতে। এদিকে গুলি চলার শব্দ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ছুটে যান ঘটনাস্থলে। তাঁদের আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত রবিউল।

সঙ্গে সঙ্গে গুরুতর জখম রুকসানাকে আত্মীয়রা মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

রবিউলের বিরুদ্ধে মেয়েকে খুনের চেষ্টা করার অভিযোগ দায়ের করেছেন রুকসানার আত্মীয়রা। অভিযুক্তকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

আগুন নেভাতে গিয়ে টাকা উদ্ধার! বেসরকারি কর্মীর বাড়ি থেকে মিলল নগদ কোটি টাকা, সোনা


```