Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফোন কেটে দিয়েছিল প্রেমিকা! ব্রেকআপের ভয়ে পাণ্ডুয়ায় তাঁর বাড়ির সামনে গিয়ে হাত কাটলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েছিল দুজনের। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। বাধ সাধল গতকাল রাতের একটি ঘটনা। মোবাইলে কথা বলতে বলতে প্রেমিকা ফোন কেটে দেওয়ায় রাগের বশে আত্মঘাতী (suicide)

ফোন কেটে দিয়েছিল প্রেমিকা! ব্রেকআপের ভয়ে পাণ্ডুয়ায় তাঁর বাড়ির সামনে গিয়ে হাত কাটলেন যুবক

শেষ আপডেট: 26 July 2022 10:20

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েছিল দুজনের। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। বাধ সাধল গতকাল রাতের একটি ঘটনা। মোবাইলে কথা বলতে বলতে প্রেমিকা ফোন কেটে দেওয়ায় রাগের বশে আত্মঘাতী (suicide) হওয়ার চেষ্টা করলেন এক যুবক। নিজের সেই বিশেষ বান্ধবীর বাড়ির সামনেই এমন কাণ্ড করে প্রেমিক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পাণ্ডুয়ায় (Panduah)।

স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার নিয়ালায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন এলাকাবাসী। ব্লেড দিয়ে নিজের দুই হাত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল সেই যুবকের। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

প্রয়াত ‘১ টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়! শোকস্তব্ধ বোলপুর

যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর য়স ২১ বছর। বাড়ি নদিয়ার কল্যাণীতে। তাঁর কাছ থেকে একটি ব্লেড উদ্ধার হয়েছে। তিনি জানিয়েছেন, 'ছোটবেলায় মা-বাবার বিচ্ছেদের পর থেকেই ঠাকুমার কাছে বড় হয়েছি। কিছুদিন আগে ঠাকুমা মারা গেছেন। মা অন্যত্র বিয়ে করলেও, বাবার কোনও খোঁজ মেলেনি। এখন কলকাতারই একটি হোটেলে কাজ করি।

জানা গেছে, মাস পাঁচেক আগে পাণ্ডুয়ার (Panduah) এক কিশোরীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তাঁর। শুরু হয় দুজনের প্রেম। গতকাল কথা বলতে বলতে ফোন কেটে দেয় তাঁর প্রেমিকা। সেই রাগে আজ পাণ্ডুয়ায় প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ব্লেড দিয়ে হাত ফালাফালা করে দেন তিনি। তারপর মোবাইলে ছবি তুলে রাখেন।

এদিকে তাঁর প্রেমিকা জানিয়েছে, দুজনের মধ্যে কোনও অশান্তিই হয়নি। গতকাল ফোনে কথা বলার সময় জরুরি কাজ পড়ে যাওয়ায় ফোন কেটে দেয় সে। সেইজন্যই আজ ঋতম এই কাণ্ড ঘটিয়েছেন। এমন ঘটনায় হতবাক সেও।

পুলিশের অনুমান, ব্রেকআপ হয়ে যাওয়ার ভয়েই সম্ভবত এমন কাণ্ড ঘটিয়েছেন সেই যুবক। ছোট থেকে মা-বাবাকে পাননি ঋতম। ঠাকুমা মারা যাওয়ার পর আরওই একা হয়ে যান তিনি। শেষ সম্বল বলতে ছিল তাঁর ভালবাসার মানুষ। সেও যদি চলে যায়, এই ভয়েই নিজেকে শেষ করে দেবে ভেবেছিলেন তিনি। আপাতত তাঁকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান হয়। তাঁর প্রেমিকা তাঁর সঙ্গেই থাকবে, এই প্রতিশ্রুতি নিয়ে হুগলি থেকে নদিয়ার বাড়িতে ফেরেন ওই যুবক।


```