Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুরঘাটে কলেজ পড়ুয়াকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে বেদম মার স্থানীয়দের!

রাস্তায় চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে চুপ করে থাকতে পারেননি পথচারীরা। অভিযুক্তকে ধরে বেদম মারধর করেন। স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুলকান্তি ঘোষও সেখানে পৌঁছে গেছিলেন। তিনি পুলিশকে ডেকে পাঠান।

বালুরঘাটে কলেজ পড়ুয়াকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে বেদম মার স্থানীয়দের!

বালুরঘাটে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে বেদম মার!

শেষ আপডেট: 27 August 2024 20:27

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: আরজি কর কাণ্ডের ঘটনা ঘিরে মঙ্গলবার ছিল নবান্ন অভিযান। এদিন সারাদিন ধরে ধন্ধুমার বেঁধে রইল  কলকাতা ও হাওড়ায়। মহিলা নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন আরও এক ঘটনা সামনে এল।  টিউশন পড়তে যার পথে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হল।  অভিযুক্ত পুরসভার অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে বালুরঘাট শহরে। 

অভিযোগকারিণী জনজাতি সম্প্রদায়ের। রাস্তায় চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে চুপ করে থাকতে পারেননি পথচারীরা। অভিযুক্তকে ধরে বেদম মারধর করেন। স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুলকান্তি ঘোষও সেখানে পৌঁছে গেছিলেন। তিনি পুলিশকে ডেকে পাঠান। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার হিলি থানা এলাকায় টিউশন পড়তে গেছিলেন ওই কলেজ পড়ুয়া। অভিযোগ, তখনও পুরকর্মী ছাত্রী পথ আটকায়। মোবাইল চায়। সেটা দিতে অস্বীকার করলে তাঁকে টানা হেঁচড়া করতে শুরু করে। শ্লীলতাহানির চেষ্টা করে। তরুনীর চেঁচামেচিতে স্থানীয়দের এগিয়ে আসতে দেখলে অভিযুক্ত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। মারমুখী জনতাকে দেখে স্থানীয় একটি স্কুলে লুকিয়ে পড়ে সে। কিন্তু সেখান থেকে তাকে টেনে বের করে বেদম মারধর করে জনতা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


```