Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানিংয়ে বিষধরের ছোবল! সাপকে মেরে, পায়ে বেঁধে, দু'ঘণ্টার পথ পেরিয়ে হাসপাতালে মৎস্যজীবী

সুভাষ চন্দ্র দাশ বিষধর চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছলেন সোনারপুরের বাসিন্দা। শুধু তাই নয় , সাপটিকে মেরে পুড়িয়ে, ক্ষতস্থানে বেঁধে নিয়ে গেলেন সেই রোগী। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন র

ক্যানিংয়ে বিষধরের ছোবল! সাপকে মেরে, পায়ে বেঁধে, দু'ঘণ্টার পথ পেরিয়ে হাসপাতালে মৎস্যজীবী

শেষ আপডেট: 10 December 2021 10:14

সুভাষ চন্দ্র দাশ

বিষধর চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছলেন সোনারপুরের বাসিন্দা। শুধু তাই নয় , সাপটিকে মেরে পুড়িয়ে, ক্ষতস্থানে বেঁধে নিয়ে গেলেন সেই রোগী। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত ডিহি এলাকার বাসিন্দা স্বপন নস্কর পেশায় মৎস্যজীবী। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার ভোরেও ঘুম ভেঙে মাছ ধরতে যাচ্ছিলেন স্বপন। পথেই চন্দ্রবোড়া সাপ তাঁকে ছোবল দেয়। মুহূর্তে সাপটিকে ধরে মেরে ফেলেন তিনি। এরপর সাপটিকে পুড়িয়ে ক্ষতস্থানে বেঁধে বাড়ি ফিরে আসেন। পরিবারের লোকজনকে ঘটনার কথা জানাতেই কেউ কেউ ওঝা-গুণীনের কাছে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সে কথায় কর্ণপাত না করে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন স্বপন। যন্ত্রণা সামলে অটোয় চেপে দু'ঘন্টা পর ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছন। চন্দ্রবোড়া সাপ ছোবল দিয়েছে জানতে পেরেই তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁকে সাপের বিষনাশক প্রতিষেধক (এভিএস) দেওয়া হয় ১০ খানা। তারপরই বিপদ কেটে যায়। বর্তমানে স্বপন নস্কর ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্যানিং যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার অন্যতম সদস্য দেবাশিস দত্ত জানিয়েছেন, দেরিতে হলেও হাসপাতালে আসায় প্রাণরক্ষা হয় স্বপনের। তিনি আরও বলেন, সাপে ছোবল দিয়েছে ঠিকই তবে সাপ হচ্ছে পরিবেশের বন্ধু। তাকে মেরে ফেলা উচিত হয়নি। ইদানীং সাপের ছোবল খেলে ওঝা গুণীন না ধরে হাসপাতালেই আসছেন বেশিরভাগ। এই কদিনে এতটা সচেতনতা বোধ গড়ে তুলতে পারা নিঃসন্দেহে প্রশাসনিক সাফল্য। কিন্তু সেই সঙ্গে নির্বিচারে যাতে সাপ না মারা হয় সে বিষয়ে আগামীদিনে আরও জোরদার প্রচার চলবে বলে জানান চিকিৎসক ও যুক্তিবাদী মহল।

```