
শেষ আপডেট: 12 October 2022 07:20
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: গুলি (firing) করে খুনের চেষ্টায় ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে (Bhagabanpur)। মঙ্গলবার সন্ধ্যাবেলা ২০০০ টাকার জন্য খুনের চেষ্টায় (attempt to murder) চার রাউন্ড গুলি চালায় অপর একজন। ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানার লালপুর এলাকায়। এই গুলি চালানোর ঘটনায় বেশ খানিকক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় এগরা-বাজকুল রাজ্য সড়কে।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা শেখ গুড্ডুর কাছ থেকে ২০০০ টাকা পেত শেখ ইজাজ। গতকাল সন্ধেয় গুড্ডুর কাছ থেকে টাকা চাইতে গেলে ইজাজের সঙ্গে জোর বচসা বাঁধে। অভিযোগ, এরপরেই ইজাজকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় গুড্ডু।

খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে আসে ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাস। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনীও। গুলি চালানোকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এদিকে, মঙ্গলবার সন্ধেতেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রাজ্য সড়কের উপরে বড়সড় দুর্ঘটনা ঘটে। বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষে যায় দু’বছরের এক শিশু। ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয় যান চলাচল।
মুরগি খেতে খাঁচায় ঢুকেছিল ১৪ ফুটের গোখরো! তারপর… দেখুন ভিডিও