Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গাসাগরে সাইকেল নিয়ে হাজির করোনা ভাইরাস! ভিড় জমেছে লাল টকটকে বহুরূপীকে ঘিরে

তিয়াষ মুখোপাধ্যায়, গঙ্গাসাগর মেলায় বা জমায়েতে বহুরূপীদের (polymorphous) সেই মজাদার উপস্থাপনা আজকাল বিরল। কলকাতায় তো দেখাই যায় না, কলকাতার বাইরেও তাদের আনাগোনা ক্রমেই কমছে। কিন্তু তারই মধ্যে এখনও কেউ কেউ বহুরূপী সেজে আনন্দ দিতে ভালবাসেন

গঙ্গাসাগরে সাইকেল নিয়ে হাজির করোনা ভাইরাস! ভিড় জমেছে লাল টকটকে বহুরূপীকে ঘিরে

শেষ আপডেট: 15 January 2023 07:33

তিয়াষ মুখোপাধ্যায়, গঙ্গাসাগর

মেলায় বা জমায়েতে বহুরূপীদের (polymorphous) সেই মজাদার উপস্থাপনা আজকাল বিরল। কলকাতায় তো দেখাই যায় না, কলকাতার বাইরেও তাদের আনাগোনা ক্রমেই কমছে। কিন্তু তারই মধ্যে এখনও কেউ কেউ বহুরূপী সেজে আনন্দ দিতে ভালবাসেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের বাসিন্দা তৃণাঙ্কুর পাল তেমনই একজন। তাঁকেই দেখা গেল গঙ্গাসাগর (gangasagar mela) চত্বরে। খোদ করোনা ভাইরাস (corona virus) সেজে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

লাল রঙ এর পোশাক পরেছেন, মাথা জোড়া লাল মুখোশ। তার উপর শিং, ভয় দেখানো চোখ। গোটা মাথায় করোনার মতো কাঁটা কাঁটা। হাতে রয়েছে তেমনই কাঁটা কাঁটা এক লাল রঙের নকল গদা। এই সাজেই সকলকে করোনা নিয়ে সচেতন করে চলেছেন বহুরূপী তৃণাঙ্কুর পাল।

পুণ্যস্নানের সময় হঠাৎ পিরিয়ড, বা খিদেয় কাঁদছে শিশু! সাগরে মা-বোনেদের আশ্রয় 'শি কর্নার'

বছর পঞ্চাশের তৃণাঙ্কুরবাবু অবশ্য কেবলই বহুরূপী নন। পেশায় তিনি কৃষক। চাষবাসের অবকাশে এমন নানা সাজে ঘুরে বেড়ান। নিছক বিনোদন তাঁর উদ্দেশ্য নয়। তিনি সচেতনতার বার্তা নিয়ে সারা রাজ্য-দেশ করে বেড়ান।

তৃণাঙ্কুরবাবু জানালেন, করোনা ভাইরাস গত তিন বছর ধরে আমাদের জীবনের সঙ্গী হয়ে উঠেছে। এখনও সে ছেড়ে যায়নি, অথচ মানুষের মধ্যে সে সচেতনতা নেই। এই এত বড় মেলায় মাস্ক পরা নিয়ে কোনও কড়াকড়ি নেই। সামাজিক দূরত্ব তো দূরের কথা। তাই তিনি নিজেই করোনা সেজে এসেছেন, মানুষকে সচেতন করতে।

এই প্রথম নয়। এর আগেও গঙ্গাসাগর মেলায় ও অন্যান্য মেলায় নানা সাজে হাজির হয়েছেন তিনি। কখনও সেজেছেন ডেঙ্গি মশা, কখনও আবার এইডসের জীবাণু এইচআইভি। প্রতিবারই এইসব মারণ অসুখ নিয়ে মানুষকে সচেতন করেছেন তৃণাঙ্কুর। দিয়েছেন সুস্থতার বার্তা।

তৃণাঙ্কুর পালের এই অভিনব সচেতনতা প্রচারের অভিযানে তাঁর সঙ্গী একটি সাইকেল। দু'চাকার সেই বাহনে করেই ঘুরে বেড়ান তিনি। এইবারও সেই চন্দ্রকোণা থেকে গঙ্গাসাগর তিনি এসেছেন সাইকেল চালিয়ে। সময় লেগেছে চার দিন। এখান থেকে ফের ফিরবেন সাইকেল চালিয়ে। সাইকেল চালানোর সময় একটি হেলমেটও পরছেন তিনি, সেটিও লাল রঙে রাঙানো। তাতেও লাগানো করোনার কাঁটা।

তৃণাঙ্কুরের মতোই মেলা মাতাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার কুলপি এলাকার বডি-আর্ট শিল্পী গোপাল মণ্ডল। তিনি গোটা গায়ে সোনালি রং করে সেজেছেন কপিলমুণি আশ্রমের তোরণদ্বার। মেলা প্রাঙ্গণে আস্ত তোরণ সেজে ঘুরছেন তিনি। সেরকমই কেউ সেজেছেন বাঘ, কেউ বা শিবঠাকুর।

সারা দেশ থেকে আসা কাতারে কাতারে পুণ্যার্থীর ভিড়ে বাঘ-শিব-করোনাদের কীর্তি দেখে দিব্যি মজা লাগে। সরল আনন্দে মেতে ওঠে মেলা।

ইয়াব্বড় চুম্বক টেনে টেনে সাগরজলে চিরুনি তল্লাশি! দিনভর ভেজার পরে মেলে ২০-২৫ টাকা


```