Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিকের ইন্টারভিউয়ে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে যুবক! ধরল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই সরগরম রাজ্য-রাজনীতি। এবার সামনে এল ভুয়ো কল লেটার (False Call Letter) ও অ্যাডমিট কার্ড! প্রাথমিকে শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) জন্য শনিবার সেইসব নথি নিয়ে ইন্টারভিউ দিতে এসেছ

প্রাথমিকের ইন্টারভিউয়ে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে যুবক! ধরল পুলিশ

শেষ আপডেট: 14 January 2023 10:39

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই সরগরম রাজ্য-রাজনীতি। এবার সামনে এল ভুয়ো কল লেটার (False Call Letter) ও অ্যাডমিট কার্ড! প্রাথমিকে শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) জন্য শনিবার সেইসব নথি নিয়ে ইন্টারভিউ দিতে এসেছিল দক্ষিণ দিনাজপুরের (Dakhin Dinajpur) এক যুবক। শুধু একা নন, সঙ্গে ছিলেন আরও দুই। সন্দেহ হতেই আটক হল তিনজন।

জানা গেছে, আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে (এপিসি) শনিবার ছিল প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ (Interview)। সকাল থেকেই এদিন চাকরিপ্রার্থীরা ভিড় করেছিলেন সেখানে। একে একে ইন্টারভিউর জন্য ডাক পড়ছিল তাঁদের। সেখানেই বসে ছিল দক্ষিণ দিনাজপুরের ওই যুবক। হঠাৎ তিনি গিয়ে নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চায়, কেন তাঁকে এখনও ডাকা হচ্ছে না!

নিরাপত্তারক্ষীরা তথ্য দেখতে চান। তারপর পর্ষদের আধিকারিকদের ডাকেন তাঁরা। কল লেটার ও অ্যাডমিট কার্ড যাচাই করেই সন্দেহ হয় পর্ষদের আধিকারিকদের। ওই যুবকের নাম ইন্টারভিউর তালিকাতেও খুঁজে না পেয়েই আটক করা হয় তাকে। তার সঙ্গে ছিল আরও দু'জন। তারা নিজেদেরকে ওই যুবকের আত্মীয় বলে পরিচয় দেয়।

তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আধিকারিকরা। সূত্রের খবর, ওই যুবকের নাম প্রীতম ঘোষ। পর্ষদ সূত্রে জানা গেছে, প্রীতমের নাম ছিল না চাকরিপ্রার্থীদের তালিকায়। এমনকী সঙ্গে আনা কল লেটারেও ওই যুবকের কোনও সই ছিল না। ওই যুবকের অ্যাডমিট কার্ডও জাল ছিল।

বিধাননগর পূর্ব থানায় পাঠানো হয় তিনজনকে। পুলিশ সূত্রে খবর, তিনজনের মধ্যে একজন ওই যুবককে ভুয়ো অ্যাডমিট কার্ড বানিয়ে দিয়েছিল মোটা টাকার বিনিময়ে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে: অমর্ত্য সেন


```