Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মূক ও বধির যুবতীর সঙ্গে সহবাস, মাসতুতো দাদা গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মূক ও বধির ( Deaf and Dumb Girl ) যুবতীর সঙ্গে সহবাসের ( living In Relation ) অভিযোগে তার মাসতুতো দাদাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ফরিদুল মহম্মদ। জানা গেছে, এখন ৫ মাসের অন্তঃসত্ত্ব

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মূক ও বধির যুবতীর সঙ্গে সহবাস, মাসতুতো দাদা গ্রেফতার

শেষ আপডেট: 9 December 2022 13:13

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মূক ও বধির ( Deaf and Dumb Girl ) যুবতীর সঙ্গে সহবাসের ( living In Relation ) অভিযোগে তার মাসতুতো দাদাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ফরিদুল মহম্মদ। জানা গেছে, এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ( Jalpaiguri ) সদর ব্লকের মণ্ডলঘাট গ্রামপঞ্চায়েতের বসুনিয়া পাড়ায়। লিখিত অভিযোগ দায়েরের কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ফরিদুলকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। এলাকার বাসিন্দারা জানান, তরুণীর মা ও বাবা দুজনেই মৃত। তার এক ভাই রয়েছে। সেও বিশেষভাবে সক্ষম। সম্প্রতি তরুণী শরীরে প্রসূতির লক্ষ্মণ দেখেন তাঁরা। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতেই ওই তরুণী অভিযুক্ত যুবকের নাম কাগজে লিখে দেয়।

বিষয়টি সামনে আসতেই সুবিচার চেয়ে তরুণীকে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয় তার প্রতিবেশী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। সমস্ত বিষয় শোনার পর কোতোয়ালি থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের জলপাইগুড়ি মহিলা থানায় পাঠিয়ে দেন।

রুশ অর্থনীতিবিদের সঙ্গে মুর্শিদাবাদের ছেলের বিয়ে! কান্দিতে হল সিঁদুরদান

ওই তরুণীর প্রতিবেশী রুনা লায়লা বলেন, “হলদিবাড়ি‌র বাসিন্দা ওই যুবক সম্পর্কে তরুণীর মাসতুতো দাদা। তাই সে যখন এই বাড়িতে আসত কারও কোনও সন্দেহ হয়নি। অভিযুক্তর আগে বিয়ে হয়েছিল। কিন্তু স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে সহবাস করে‌। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী।”

ঘটনায় জলপাইগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যা বন্দনা সরকার বলেন, “মূক ও বধির মেয়েটি এখন অন্তঃসত্ত্বা। তার বাবা মা কেউ নেই। তাই মেয়েটি যাতে সম্পূর্ণভাবে আইনি সহায়তা পায় তারজন্য আমরা ওর পাশে দাঁড়িয়েছি।”

অভিযোগপত্র নিয়ে তরুণী জলপাইগুড়ি মহিলা থানায় গেলে থানার পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে তাঁর অভিযোগ গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করে।


```