Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুরুচিকর মজার প্রতিবাদ করতেই বিপদ! ধূপগুড়িতে ব্যবসায়ীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ

প্রতিবাদের ফল হিসেবে যে কান খোয়াতে হবে তা ভাবতেই পারেনি ধূপগুড়ি স্টেশন এলাকার ব্যবসায়ী বিনয় রায়।

কুরুচিকর মজার প্রতিবাদ করতেই বিপদ! ধূপগুড়িতে ব্যবসায়ীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 9 February 2024 22:34

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কুরুচিকর মজার প্রতিবাদ করে কান খোয়াতে হল এক ব্যবসায়ীকে। এই ঘটনা শোরগোল ছড়িয়েছে ধূপগুড়িতে। 

রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় দুই বন্ধু রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে মজাই করছিলেন। তাদের মজার ধরণ দৃশ্যত লোকের চোখে ভাল লাগিনি। তাই প্রতিবাদে এগিয়ে যান এক স্থানীয় ব্যবসায়ী। ফলে তাঁর উপর চড়াও হয় ওই দুজন। 

অভিযোগ, বারোঘরিয়া এলাকার বাসিন্দা রসিদুল রহমান তাঁর বন্ধুর সঙ্গে মজা করছিলেন। মজার মধ্যেই একজন অপরজনের জামা কাপড় ধরে টানাটানি করতে শুরু করেন। তাঁদের কুরুচিকর রসিকতার প্রতিবাদ করতে এগিয়ে গিয়েছিলেন স্থানীয় এক ব্যবসায়ী বিনয় রায়। 

সেই সময় রসিদুল ধাক্কা দিয়ে বিনয় রায়কে সরিয়ে দেন। এরই মধ্যে হাতের বুড়ো আঙুলে এবং পরে কানে কামড় বসিয়ে দেয় বলে অভিযোগ। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন বিনয়বাবু। তবু তাঁর কান ধরেই রেখেছিল রসিদুল। স্থানীয়রা ছুটে এসে রসিদুলকে সরাতেই দেখা যায় কানের উপরের অংশ কামড়ে ছিড়ে ফেলেছে সে। তারপরেই রসিদুল সেখান থেকে পালিয়ে যায়। 

তড়িঘড়ি বিনয় রায়কে বাইকে চাপিয়ে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। এরপর রক্তপাত বন্ধ হলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। 

প্রতিবাদের ফল হিসেবে যে কান খোয়াতে হবে তা ভাবতেই পারেনি ধূপগুড়ি স্টেশন এলাকার ব্যবসায়ী বিনয় রায়। অভিযোগ পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।


```