
শেষ আপডেট: 15 July 2022 14:34
দ্য ওয়াল ব্যুরো, তুফানগঞ্জ: মোবাইল চুরি করেছে, এমন অভিযোগেই এক যুবককে বেধড়ক মারধর করল উত্তপ্ত জনতা। আর এই পুরো ঘটনাটিই দাঁড়িয়ে দেখল কর্তব্যরত এক সিভিক পুলিশ (Civic Police)। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তুফানগঞ্জ (Tufangunj) শহর লাগোয়া ধরের মোড় এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, টোটো থেকে ওই যুবককে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেন এক ব্যক্তি। তারপরেই চলে তাঁর ওপর অত্যাচার। এমনকী কাচের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যায়।
তার সঙ্গেই হাত লাগান এলাকার বেশকয়েকজন। জানা গেছে, ঘটনাস্থলে তখন ছিল একজন সিভিক পুলিশ। কিন্তু ওই যুবককে গণধোলাইয়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেনি সে।
যদিও পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, পরে অভিযুক্তকে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা করা হয়।
কাজু ভেবে বুনো ফল খেয়ে বিপত্তি! মুর্শিদাবাদে অসুস্থ ১২ জন শিশু